একটা সময় বলিউড অভিনেতা সালমান খানও মধ্যবিত্ত জীবনযাপন করেছেন। তাঁর ছোটবেলাটা কেটেছে খুবই সাধারণ ভাবে।

বিয়িং হিউম্যান ই-সাইকেল লঞ্চ অনুষ্ঠানে এসে অতীতে ফিরে গেলেন সলমন খান।

জানা যায়, এমনও সময় গিয়েছে যখন তাঁর বাবা, বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান মাত্র ১০০০ টাকা বেতন পেতেন। তবু সেই সময়ে দাঁড়িয়েও সালমানের জন্য ৩০০০ টাকা দিয়ে সাইকেল কিনে এনেছিলেন তিনি। সালমানের সাইকেল চড়া শেখা কিন্তু বাবার কাছেই।

বিয়িং হিউম্যান ই-সাইকেল লঞ্চ উপলক্ষে সংবাদসংস্থা পিটিআইয়ের কাছে সেই সব স্মৃতিরোমন্থন করলেন সালমান। আর সদ্য লঞ্চ হওয়া ই-সাইকেল প্রোমোট করতে, সোহেল ও সালমান লঞ্চ অনুষ্ঠানে এলেন সাইকেলে চড়ে, সেই বান্দ্রায় নিজেদের বাড়ি থেকে মেহবুব স্টুডিও পর্যন্ত।

খুব তাড়াতাড়ি মধ্যবিত্তের জন্য স্মার্টফোন লঞ্চ করতে চলেছেন তিনি। সংবাদসংস্থা আইএএনএস-এর খবর, ৮০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে অর্থাৎ মিডল লেভেল ক্যাটেগরির ফোনই লঞ্চ করার কথা ভাবছেন সালমান। তবে ঠিক কবে এই ফোন আসবে বাজারে সেটা এখনও জানা যাচ্ছে না।