কোয়েল রুক্মিনি যে ককপিট ছবিতে রয়েছে তা আপনারা জানতে পেরেছিলেন বহুদিন আগেই । কিন্তু সেই ছবিতেই লুকিয়ে যে আরও এক সুন্দরি রয়েছে তা জানতেন? কে সে সুন্দরী? তার নাম রোজা পারামিতা দে।
মডেলিং দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় নাম রোজা। রোজাকে এর আগে দেখা গেছে কাটমুণ্ডু ছবিতে রুদ্রনিলের বিপরীতে। এক পাহারি মেয়ের ভূমিকায় অভিনয় করেছিল রোজা। সেই থেকেই তার জনপ্রিয়তা। এবার তাকে দেখা যাবে কমলেস্বর মুখোপাধ্যায় পরিচালিত ককপিট ছবিটিতে। তবে রোজার চরিত্র নিয়ে এখনও জানা যায়নি সেভাবে।
কমলেশ্বরের ছবি ‘ককপিট’ এর পোস্টারে দেখা যাচ্ছে এক ঢাউস এরোপ্লেন যা বুঝিয়ে দিচ্ছে সিনেমার নামের সঙ্গে ছবির পোস্টারের মিল রেখেই তা তৈরি হয়েছে৷ ককপিটের গল্প বাস্তব জীবনের এক বিমান দুর্ঘটনা দ্বারা অনুপ্রাণিত৷ এমনকি এই ছবির গোটা শ্যুটিংয়ের পরিকল্পনাও করা হয়েছে একটি বিমানের ভেতর ও বিমানবন্দরের মধ্যেই৷ বিমান দুর্ঘটনার হাত থেকে কিভাবে দেব উদ্ধার করবে শত শত মানুশকে,আদও বাচাতে পারবে এতো মানুষের প্রান সেই নিয়ে তৈরি হচ্ছে ছবিটি।





