বলিউড তারকা সালমান এবং শাহরুখের মাঝে যে ভাই-ভাই বন্ধুত্ব বিদ্যামান তা সকলের খুব ভাল করেই জানা। তারা সবসময় একে-অপরের সিনেমার ব্যাপারে কথা বলে।

 

একজন আরেকজনের কাজেও ব্যাপারেও অনেক বেশি প্রশংসা করে। কিন্তু তাদের মাঝে তুলনা করে মিডিয়া বারবার তাদের মাঝের দ্বন্দ্ব তুলে ধরে।

শাহরুখ খানের অনেক চলচ্চিত্রে সালমান খানকে অতিথি চরিত্রে দেখা গিয়েছে। আবার সালমানের বেশ কিছু সিনেমায়ও শাহরুখ অতিথি চরিত্রে কাজ করেছেন। এবার সালমানের সাথে আরও একটি সিনেমায় কাজ করছেন শাহরুখ খান। সালমানের খানের মুক্তি প্রতীক্ষিত ছবি 'টিউবলাইট'-এ অতিথি চরিত্রে আবারও অভিনয় করে নিজের বন্ধুত্বের প্রমাণ রাখলেন শাহরুখ।

গবেষকদের মতে, সালমানের এই চলচ্চিত্র সারা বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকা কামাবে। শাহরুখের এই সিনেমায় অভিনয় করার ব্যাপারে সালমান বেজায় খুশি। তিনি মিডিয়ার সামনে বলেছেন, 'আমি অনেক খুশি যে, শাহরুখ খান আমার চলচ্চিত্রে কাজ করেছেন। এই সিনেমায় তার এন্ট্রির দৃশ্য সম্পূর্ণ সিনেমার মোড় ঘুরিয়ে দিবে।'

এই সিনেমায় আরও অভিনয় করেছেন, সোহেল খান, চীনের অভিনেত্রী জু জু, ওম পুরি এবং মাটিন রে টাঙ্গু।