বলিউডের নায়ক-নায়িকাদের নিয়ে স্ক্যান্ডালের নানা কথা শোনা যায়। কিন্তু এমন কিছু স্ক্যান্ডাল আছে যা চরম বিতর্কিত হয়ে আছে। সেসব স্ক্যান্ডালে কোন কোন বলিউড তারকা জড়িয়েছিলেন?
বিপাশা বাসু-অমর সিংহ :
বঙ্গ ললনা বিপাশা তখন তার খ্যাতির মধ্য গগনে। তার সঙ্গে সম্পর্ক হয়েছে ডিনো মারিয়া বা জন আব্রাহামের, এতো সবারই জানা। কিন্তু ২০১১ সাল নাগাদ সামনে এল নতুন কাহিনী। তৎকালিন সমাজবাদী পার্টির প্রথম সারির নেতা অমর সিংহের সঙ্গে বিপাশার ` স টেপ` সামনে আসে। সেই টেপ থেকে শোনা যায় `কুরুচিকর` মিলন কেন্দ্রীক কথোপকথন। যদিও বিপাশা এই অভিযোগ সঙ্গে সঙ্গে অস্বীকার করেন। কিন্তু, গুঞ্জন কী তাতে থামে!
সাইনি আহুজা :
গ্যাংস্টারের এই প্রতিশ্রুতিবান অভিনেতার গোটা কেরিয়ারটাই প্রশ্নের মুখে পড়ে যায় যখন তার বিরুদ্ধে তারই পরিচারিকা মিলন হেনস্থার অভিযোগ তোলেন।
মধুর ভান্ডারকর :
উঠতি নায়িকা প্রিতী জৈন বলিউডের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব মধুর ভান্ডারকরের বিরুদ্ধে ঘর্ষণ ও মিলন হেনস্থার অভিযোগ আনেন। প্রিতী জানান, মধুর তাকে নিজের ছবিতে কাস্ট করার পাশাপাশি বিয়ে করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও হঠাৎ করেই প্রিতী তার আনা সব অভিযোগই তুলে নেন।
দিবাকর ব্যানার্জী-পায়েল রোহতগি :
আবার আরেক বাঙালি বলিউডি তারকার কেচ্ছা। বিখ্যাত পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাংহাই ছবিতে সুযোগ দেওয়ার বিনিময়ে `স্ট্রিপ` করতে বলার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী পায়েল রোহতগি। কাকতালীয়ভাবে দিবাকরেরই ছবি ‘লাভ, সেক অর ধোঁকা’ যেন তার বাস্তব জীবনেই ঘটে গিয়েছিল এই ঘটনার মধ্যে দিয়ে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।





