চলছে পবিত্র মাহে রমজান মাস। এই রমজানের ফজিলত নিয়ে কথা বললেন হলিউড অভিনেতা ভিন ডিজেল। সেটি নিয়ে একটি ভিডিও আপলোড করেছেন ফ্রেন্স মোনটানা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন আমেরিকান হিপহপ শিল্পী ফ্রেন্স মোনটানা। যেখানে দেখা যাচ্ছে, রজমান মাস নিয়ে মন্তব্য করেছেন হলিউড অভিনেতা ভিন ডিজেল।
ভিন বলেন, ‘এখন রমজান মাস চলছে। তাই দিনটি সকলের কাছে বিশেষ। এ ছাড়া আমার ভাই (ফ্রেন্স মোনটানা) রোজা রেখেছেন। তাই তাকে নিয়ে আমি গর্বিত। রমজান এমন একটি মাস যা সম্ভবত সকলের জীবনকে সুন্দর করে দিতে পারে।’
মুসলিমদের রোজা নিয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বী অভিনেতা ভিন ডিজেলের ইতিবাচক মন্তব্যে আলোচনা তৈরি হয়েছে। এতে তার উদার ও অসাম্প্রদায়িক হৃদয়ের পরিচয় পাওয়া গেছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।





