সম্পর্কের ইতি টানতে অবশেষে টাকার বিনিময়ে স্বামীকে ডিভোর্স দিলেন সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘নাকাব’ সিনেমায় অভিনয় করা কলকাতার টালিগঞ্জের নায়িকা নুসরাত। দীর্ঘ ৫ বছর ধরে ঘর করা স্বামীর সঙ্গে সম্পর্ক চুকাতে আইনিভাবে এ পন্থা অবলম্বন করেন এই অভিনেত্রী। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দীর্ঘদিনের সঙ্গী ভিক্টর ঘোষকে ৫ বছর আগে বিয়ে করেন নুসরাত। তাদের সুখের সময় কাটছিল। কিন্তু সুখটা দীর্ঘ হয়নি। কারণ নুসরাত পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে খবর ছড়ায়। এ নিয়ে স্বামী ভিক্টরের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। সেই দূরত্ব অবশেষে বিচ্ছেদে রুপ নেয়। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে নুসরাত জাহান ও ভিক্টর ঘোষের মধ্যে আইনি বিচ্ছেদ হয়ে যায়।
জানা গেছে, বিচ্ছেদের আগে ভিক্টরকে স্রেফ ভালো বন্ধু হিসেবে পরিচয় দিতেন নুসরাত। বছরখানেক ধরে তাদের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। এই সুদর্শনীর সঙ্গে এক প্রযোজকের ঘনিষ্ঠতা এবং তার পরে এক শাড়ি ব্যবসায়ীর সঙ্গে প্রেম- সব মিলিয়ে বিষয়টি জট পাকায়। আর এ কারণে ভিক্টর নুসরাতের এসব বিষয়ে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। এছাড়া নুসরাতও সিদ্ধান্ত নেন বিচ্ছেদের।
অবশেষে ভিক্টরের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন নুসরাত। ডিভোর্স দেয়ার জন্য নুসরাতের কাছে ভিক্টর মোটা অংকের টাকা দাবি করেন।
চলতি বছরই এক শাড়ি ব্যবসায়ীর সঙ্গে নুসরাতের বিয়ের কথাও শোনা যাচ্ছে। সুতরাং ডিভোর্স পাওয়াটা নায়িকার দিক থেকে খুব জরুরি হয়ে পড়ে বলে শোনা যাচ্ছিল। তাই অনেকটা বাধ্য হয়েই টাকা দিয়ে ভিক্টরের সঙ্গে সম্পর্কের ইতি টানেন নুসরাত।
তবে বিচ্ছেদের আগে নুসরাত ভিক্টরের সঙ্গে তার বিয়েটাই অস্বীকার করে আসছিলেন। তার যুক্তি ভিক্টরের সঙ্গে তার কখনো বিয়েই হয়নি। তারা ভালো বন্ধু ছিলেন, সঙ্গী ছিলেন।
শাকিব খানের এ নায়িকার ভাষ্য- ‘যারা আমার ডিভোর্স নিয়ে কথা বলছেন, আমার বিয়েতে কি তারা খেতে এসেছিলেন? ইদানীং আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক গুজব রটেছে। এতে আমার বা আমার পরিবারের কিছু আসে যায় না। কথাগুলো আমরা মানিও না।’




