মঙ্গলবার (১৫ জানুয়ারি) অবশেষে সরকারিভাবে আলিপুর জজ কোর্টে মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল তাদের। তবে এখন ক্যারিয়ার ও একমাত্র ছেলে ঝিনুককে বড় করাই শ্রাবন্তীর একমাত্র লক্ষ্য। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

প্রসঙ্গত শ্রাবন্তী ও কৃষ্ণ ভিরাজ বিয়ের পিঁড়িতে বসেছিলেন ২০১৭ সালের ১০ জুলাই। শ্রাবন্তীর বিয়েতে হাজির ছিলেন টালিগঞ্জের অনেক তারকাই। আর বিয়ের তিনমাসও কাটতে না কাটতেই তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে।যৌথ সম্মতিতে বিবাহবিচ্ছেদের মামলা করেন শ্রাবন্তী ও কৃষ্ণ। তবে ঠিক কী কারণে তাঁদের বিয়েটা টিকলো না সেবিষয়ে শ্রাবন্তী বা কৃষ্ণভিরাজ কেউই মুখ খোলেননি।

মঙ্গলবার আলিপুর আদালতের জেলা বিচারক রবীন্দ্রনাথ সামন্ত তাদের সেই মামলা নিষ্পত্তি করে বিবাহবিচ্ছেদের পক্ষে রায় দেন।

তবে এ বিচ্ছেদে কোনো অভিযোগ নেই একে অন্যের প্রতি। এর আগে ২০০৩ সালে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয় পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে। তাদের সন্তানই ঝিনুক। সেই বিয়েও ভেঙে যায়।

দীর্ঘদিন বিচ্ছেদের পর বিয়ে হয় কৃষ্ণর সঙ্গে। শ্রাবন্তীর ছেলে ঝিনুকের সঙ্গেও কৃষ্ণ ভিরাজের সম্পর্ক ভালো ছিল।