একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে এবার সংরক্ষিত নারী আসনের জন্য ফরম কিনলেন চিত্রনায়িকা ও সাবেক সাংসদ কবরী সারোয়ার। তিনি ঢাকা-১৭ আসনে নির্বাচন করতে চেয়েছিলেন, যেখানে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া তার অনেক ছবিরই নায়ক ফারুককে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র কিনেন।
তার আগে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শাসীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।




