সোনাক্ষী সিনহাকে দেখা যাবে সালমানের স্ত্রীর চরিত্রে। কি অবাক লাগছে শুনতে? কারণ বড় পর্দায় আবার আসছে ‘দাবাং’। এবারও সেই সালমান খান এবং সোনাক্ষী সিনহা-র জুটিকেই দর্শকরা দেখতে পাবেন ‘দাবাং থ্রি’-র ফ্রেমে। ২০১৯ থেকেই ‘দাবাং থ্রি’-র শুটিং শুরু হবে বলে খবর। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সম্প্রতি ‘কলঙ্ক’-এর শুটিং করে মুম্বইতে ফেরেন সোনাক্ষী। এরপর অক্ষয় কুমারের ‘মিশন মঙ্গল’-ও রয়েছে তাঁর ঝুলিতে। সেই সঙ্গেই এবার ফের ‘দাবাং থ্রি’-র জন্য প্রস্তুতি শুরু করলেন সোনাক্ষী সিনহা।যদিও ‘দাবাং থ্রি’ নিয়ে সালমান খান নিজে কিছু না বললেও, আরবাজ খান ইতিমধ্যেই ‘দাবাং থ্রি’-র শুটিং শুরু হবে বলে জানিয়ে দিয়েছে!

এদিকে ‘দাবাং থ্রি’-র আগে আপাতত ‘ভারত’ নিয়ে ব্যস্ত সালমান খান। পরিচালক আলি আব্বাস জাফরের এই সিনেমায় সলমন খানের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ।দিশা পাটানি এবং সুনীল গ্রোভারও রয়েছেন সালমান খানের ‘ভারত’-এ। অর্থাত ‘ভারত’-এর সিডিউল শেষ করে এবার ‘দাবাং থ্রি’-র জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন সালমান খান নিজেও।তবে ‘দাবাং থ্রি’-তে এবারও মালাইকা অরোরার ম্যাজিক দর্শকরা দেখতে পাবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ‘দাবাং’-এর ৩ নম্বর সিক্যুয়েল থেকে মালাইকা বাদ পড়ছেন বলেই খবর।

হঠাৎ বিদেশ সফরে ড. কামাল-ফখরুল: ভোটের ফল প্রত্যাখান করে আন্দোলনের ঘোষণা দেওয়া জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ দুই নেতা ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ বিদেশ সফরে যাচ্ছেন। যা নিয়ে সরকারবিরোধী জোটটিতে অস্বস্তি ও সমালোচনা দেখা দিয়েছে।
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন শিগগিরই লন্ডন যাচ্ছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। যদিও নির্বাচনের আগেই তার যাওয়ার কথা ছিল।

কিন্তু নির্বাচন এবং ঐক্যফ্রন্টের তদারকির জন্য তিনি যাননি। ড. কামাল হোসেনের পারিবারিক সূত্র জানিয়েছে, ড. কামাল হোসেন শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। তার হাঁটাচলায় অনেক অসুবিধা হচ্ছে। এই চিকিৎসা তিনি লন্ডনেই করান। নির্বাচনের তিনি তার চিকিৎসা বিলম্বিত করেছেন।
অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের আরেক শীর্ষ নেতা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কয়েকদিনের মধ্যে দেশের বাইরে যাচ্ছেন।

পারিবারিকসূত্রে জানা গেছে, গত কিছুদিন ধরে তিনি কর্মব্যস্ততার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। এমনিতেই তিনি হৃদরোগে আক্রান্ত। তার নিয়মিত পরীক্ষা করা হয় ব্যাংককের একটি হাসপাতালে। তিনি খুব শিগগিরই চেকআপের জন্য সেখানে যাবেন বলে জানা গেছে। সেখানে চেকআপ শেষে তিনি অস্ট্রেলিয়ায় বসবাসরত মেয়ে মির্জা শামারুহর সাথে কিছুদিন কাটাবেন বলে জানা গেছে।