ঢাকাই সিনেমার দাপুটে অভিনেত্রী পপি। দীর্ঘদিন ধরেই দাপটের সাথে সিনেমায় অভিনয় করে আসছেন তিনি। তার সমবয়সী অনেকেই এখন সিনেমা জগতের বাইরে কিংবা বিয়ে করে হয়েছেন সংসারী। কিন্তু অনেকটা দিন পাড়ি দিলেও এখনও বিয়ের বন্ধনে আবদ্ধ হন নি চিত্রনায়িকা পপি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

নতুন বছরে বিয়ের সিদ্ধান্ত নিয়েই ফেললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তবে এখনই বসছেন না বিয়ের পিঁড়িতে, কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।

চিত্রনায়িকা পপি বলেন, আমার সাথের অনেকেই বিয়ে করে সংসার করছে। অনেক সেলেবরাও বিয়ে করেছে ইতোমধ্যে। অনেকটা আফসোস তো লাগছেই। তাই ভাবছি এ বছরের শেষের দিকে বিয়ের কাজটা সেরে ফেলব। আর না হলে ২০২০ সালে একদম কনফার্ম। এরমধ্যে সবকিছু ঠিক হয়ে গেলে তো ভালো।

নিজের পছন্দের কেউ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনও আমার পছন্দের কেউ নেই। আমি আমার পরিবারের পছন্দ মতই বিয়ে করবো। পরিবার থেকে ছেলে দেখছে, পরিবারের পছন্দনুযায়ী সবকিছু ঠিক হলে বিয়েটা করে ফেলবো।

অভিনয়ের ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে পপি বলেন, গতকাল ‘ইন্দুবালা’ ছবির ডাবিংয়ের কাজ শেষ করলাম। এর মাধ্যমে ছবির কাজ শেষ হলো। এছাড়া ‘সাহসী যোদ্ধা’ ও ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির কাজ বাকী রয়েছে। আর হাতে কিছু নতুন কাজ রয়েছে, শিগগিরই কাজ শুরু করবো।