শোবিজে বিয়ে বিচ্ছেদ যেন এখন নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে গিয়েছে। একের পর এক সংসার ভাঙনের খবর শোনা যাচ্ছে। এবার সংসার ভাঙলো লাক্স তারকা ইশরাত জাহান চৈতির। ২০১৫ সালে ভালোবেসে ব্যবসায়ী শাওন রায় যুবরাজকে বিয়ে করেছিলেন চৈতি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

চৈতি মুসলিম হলেও তার স্বামী ছিলেন হিন্দু। তারপরও দুজন দুজনকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

কিন্তু বেশ কিছুদিন ধরেই তাদের সংসার ভাঙ্গনের খবর শোনা যাচ্ছিল।

সংসার ভাঙ্গনের খবর নিশ্চিত করে চৈতি বলেন, ‘২০১৫ সালে শাওনকে ভালোবেসে বিয়ে করি। বিয়ের শুরুতে আমাদের সংসার জীবন ভালোই চলছিল। কিন্তু কিছুদিন পর থেকে, নানা বিষয়ে আমাদের মধ্যে মত-পার্থক্য দেখা দেয়। একটা সময় এ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। দুই পরিবারের পক্ষ থেকে অনেকবার তা সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। সবশেষে, নিজের সিদ্ধান্ত ও পরিবারের পরামর্শে সংসার জীবনের ইতি টানলাম।’

গেল ৮ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়েছে বলে নিশ্চিত করেন চৈতি।

চৈতি গেলো ২০০৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর নিয়মিতই নাটক ও বিজ্ঞাপনে কাজ করে চলেছেন। ২০১৫ সালের ৮ অক্টোবর শাওন ও চৈতির বিয়ে হয়েছিল।

পেশায় ব্যবসায়ী শাওন একজন থ্রিডি অ্যানিমেটর এবং গ্রাফিক ডিজাইনার। তার সাথে রাজনীতিও করেন তিনি।