বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের জনপ্রিয় গুণী অভিনেত্রী অঞ্জনা সুলতানা। একটি বেসরকারী টেলিভিশনের টকশোতে চিত্র নায়িকা অঞ্জনার একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তোলপাড় চলছে। গত ২১ ডিসেম্বর রাতে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
চ্যানেলটির টকশোতে আলোচানার একপর্যায়ে ব্লাউজ নিয়ে অঞ্জনা বলেন, ‘গ্রামে গঞ্জে আজকে ব্লাউজ ছাড়া কেউ থাকে না। এটা কার উদ্যোগ, কার সফলতা এটা ? এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা’।
তার এমন কথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিনেত্রী বলেন, যারা এটা নেতিবাচক ভাবে নিয়েছেন আমি বলবো তাদের মানসিক সমস্যা আছে। তারা কেউ আমার পুরোপুরি বক্তব্য না শুনে শুধু মাত্র ব্লাউজ কথাটিকে জাতীয় ইস্যু বানিয়ে আমাকে হেয় করা হচ্ছে। এতে আমি খুব বিবর্ত হয়েছি।
তিনি বলেন, এটা জেনে আমি বেশী মর্মাহত হয়েছি অনেক নারীরা এটা নিয়ে বেশি হাসি ঠাট্টা শুরু করেছেন। এটা কি! তারা নারী হয়ে নারীর সম্মান নিয়ে এভাবে ট্রল করেন! আমি একবারও বলিনি যে আওয়ামী লীগ সরকার নারীদের ব্লাউজ দিয়েছেন! আমি এই সরকারের অর্থনৈতিক উন্নয়ন ধারার কথা বলতে গিয়ে আমি আমার বাস্তব অভিজ্ঞতার কথাটি এখানে বলেছিলাম।
সেই সময়ে গ্রামে আজ থেকে ৩০-৩৫ বছর আগের নারীরা একমাত্র অর্থ কষ্টের কারণে ঠিকমত তাদের পোশাক জুটতো না। তারা গায়ে জড়ানোর জন্য কোনো রকমে একটা শাড়ী যোগাড় করতে পারলেও অর্থের অভাবে ব্লাউজ কিনতে পারতেন না। যোগ করেন এই পর্দা কন্যা।
তিনি বলেন, আমার এই কথাটা নিয়ে মানুষ যে এভাবে নোংরা চিন্তা করতে পারবে! তা আমি কখনোই ভাবতে পারিনি। আমার এই কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকে কেউ যদি মনে করে আমি কাউকে আঘাত করার জন্য বলেছি, তাহলে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।




