সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনয়শিল্পী জন কবির ও মিথিলার একটি ছবি ভাইরাল হয়েছে। সোমবার বিকালে ওই ছবিটি পোস্ট করেন জন কবির। ছবিতে তাদের দুজনকে বেশ ঘনিষ্ঠ দেখাচ্ছে। অভিনেতা তাহসানের সঙ্গে মিথিলার বিবাহ বিচ্ছেদের পর এই ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই শুরু হয়েছে নানা গুঞ্জন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সোমবার বিকেল পাঁচটার দিকে ছবিটি ফেসবুকে নিজের প্রোফাইলে পাবলিশ করেন জন কবির। ক্যাপশনে লিখেন শুধু একটি শব্দ- ‘কনটেন্ট’। তার পাশে একটি হাসির ইমো। কিছুটা দুষ্টামির ভঙ্গিতেই তিনি যে ইমোটি দিয়েছেন তা আর বুঝতে বাকি নেই কারো। ছবিটিতে মিথিলাকে পেছন থেকে ধরে আছেন জন।

ছবিটিতে কমেন্ট পড়েছে তেরশ’এর উপরে এবং লাইক ছাড়িয়েছে ১৬ হাজারের বেশি। অনেকেই জন-মিথিলা এই ছবিকে তাদের নতুন যুগল জীবনের সূচনা হিসেবে চিহ্নিত করেছেন। কেউ বা ফেটে পড়েছেন ক্ষোভে। কেউবা মশকরা করেছেন নিজের ভঙ্গিতে।

তাহসান ও মিথিলার বিবাহবিচ্ছেদের পরও এই দুই তারকার দাম্পত্য জীবন নিয়ে মানুষের আগ্রহ একটু কমেনি। গেল বছর তাদের বিবাহবিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়া ‍জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। এর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা বন্ধ থাকলেও এই ছবি সেই ঝড়ে নতুন করে বাতাস দিয়েছে।

তাহসান ও মিথিলা ২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই দম্পতির একটি সন্তানও রয়েছে।