শাকিব খানের সঙ্গে দিন দিন দূরত্ব বাড়ছে ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী -র। অবস্থা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে কিং খানের সঙ্গে কথা বলাই প্রায় বন্ধ করে দিয়েছেন নায়িকা। আর এসব হয়েছে সম্প্রতি অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয়ের প্রতি শাকিব খানের ‘অতি আগ্রহের’ কারণে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তারউপরে শাকিব খানের নতুন ছবি ‘বীর‘ থেকেও তিনি বাদ পড়ছেন বলে খবর বেরিয়েছে। তাকে নিয়ে শাকিব খান প্রযোজিত ‘প্রিয়তমা’ ছবিও অনিশ্চিত। হাতে নেই নতুন কোন অফার। সবমিলিয়ে অভিনয় নিয়ে অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছেন শাকিব খানের হাত ধরে নায়িকা হওয়া এ টিভি উপস্থাপিকা।

বুবলীর কাছের সূত্র জানিয়েছে, এমনটা চলতে থাকলে অভিনয়ই ছেড়ে দেবেন শবনম বুবলী । আবার ফিরে যাবেন টেলিভিশন মিডিয়ায়। তবে এখনি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। সবকিছুই এখন নির্ভর করছে শাকিব খান তার সঙ্গে কেমন ব্যাবহার করেন তার ওপর।শাকিব খান ও অপু বিশ্বাসের গোপন বিয়ের পর আড়ালে চলে যান অপু বিশ্বাস। আর এ সুযোগে শাকিবের হাত ধরে সামনে চলে আসেন বুবলী। একের পর এক শাকিব খানের সঙ্গে সিনেমা করে চলে আসেন আলোচনায়। কিন্তু কিন্তু অপু বিশ্বাস বুবলীকে মেনে না নিলে তাদের ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়।