বর্তমান সময়ের বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অপু বিশ্বাস। অনেক বছর ধরে তিনি আছেন চলচিত্র জগতে। তবে বর্তমানে তিনি বেশি আলোচিত তার ব্যক্তিগত জীবন নিয়ে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
শুটিংয়ের পাশাপাশি স্টেজ শো নিয়ে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেশ ও দেশের বাইরে স্টেজ শোতে এখন অপু বিশ্বাসের নিয়মিত উপস্থিতি। শনিবার পুত্র আব্রাম খান জয়কে নিয়ে প্রথমবার দেশের বাইরে উড়াল দিলেন অপু।
অপু জানান, ১৪ অক্টোবর সিঙ্গাপুরে একটি শো’তে পারফর্ম করবেন তিনি। তারসঙ্গে পারফর্ম করবে ফ্লাই ফারুক ড্যান্স গ্রুপ। অপু জানান এবারই প্রথম তারসঙ্গে কোন ড্যান্স গ্রুপ দেশের বাইরে পারফর্ম করতে যাচ্ছে। আবার এবারই প্রথম তারসঙ্গে তার আদরের সন্তান জয়ও যাচ্ছে।
সিঙ্গাপুর থেকে অপু ফিরবেন ১৭ অক্টোবর। অপু বিশ্বাস এরইমধ্যে প্রায় শেষ করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শুশুরবাড়ি জিন্দাবাদ টু’ চলচ্চিত্রের কাজ।




