ভাইরাল একটি নাম হিরো আলম। দেশের গন্ডি পেরিয়ে বাহিরেও রয়েছে তার জনপ্রিয়তা। কাজেও তার প্রমাণ দিয়েছেন- কিছুদিন আগে ভারতের হিন্দি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনয় করার জন্য! এর ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

রেশ কাটতে না কাটতেই নতুন আরো এক খবরের শিরোনাম হলেন কথিত এই অভিনেতা।

এবার কলকাতার সিনেমার হিরো হতে যাচ্ছেন হিরো আলম। এরই মধ্যে সিদ্ধার্থ ব্যানার্জি পরিচালিত নতুন ছবিটিতে আইটেম গান দিয়ে অভিনয় শুরু করেছেন তিনি। ছবির শিরোনাম ‘পাখি দ্য ভাইরাস’!

বর্তমানে তিনি এখন কলকাতাতেই অবস্থান করছেন। সেখান থেকে মুঠোফোনে গো নিউজকে হিরো আলম জানান, গত বৃহস্পতিবার সারা রাত একটি আইটেম গানের শুটিং সম্পন্ন করেছেন।তার ভাষ্য, কাজটি করে বেশ আনন্দ পাচ্ছেন এবং সবার সহযোগিতা আর তাদের সমাদরে তিনি মুগ্ধ।

‘পাখি দ্য ভাইরাস’ আগামী জানুয়ারীতে মুক্তি পেতে পারে বলে নির্মাতা সূত্রে জানা গিয়েছে। ‘পাখি দ্য ভাইরাস’ এ আরো অভিনয় করছেন-প্রিয়াংকা সিং,চিন্ময়,পূজা বিশ্বাস,শান্ত ও বাংলাদেশের টাইগার রাজিব।