বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স-এ এক ফ্রেমে পাওয়া গেল সুপারস্টার শাকিব খান, ওমর সানী, রিয়াজ ও ফেরদৌসকে! ভাবতেই কেমন যে ন ভালো লাগছে তাইনা? । ঢাকাই সিনেমার ইতিহাসে নিজেদের সময়ে সেরা চার সুপারস্টার। আর নক্ষত্রময় সেই মঞ্চটি তৈরি করে দিল বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স । ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এর আগে চার নায়কই আলাদাভাবে একে অপরের সঙ্গে এক ছবিতে কাজ করেছেন। তবে চারজনকে এই প্রথমবার একসঙ্গে দেখা গেল।
সোমবার ছিল স্টার সিনেপ্লেক্সের ১৪ বছর পূর্তি। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জনপ্রিয় সিনেমা থিয়েটারকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন নানা অঙ্গনের তারকা ও বিনোদন সাংবাদিকরা।
হাজির ছিলেন ওমর সানী, রিয়াজ, ফেরদৌস ও শাকিব খানও। চারজনকে পেয়ে তাদের একমঞ্চে ডেকে নেন বর্তমানের আলোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
তার আমন্ত্রণে একে একে মঞ্চে যান বাংলা সিনেমার চার নায়ক। তারা মঞ্চে কথাও বলেন সিনেপ্লেক্সের প্রতিষ্ঠাবার্ষিকী ও দেশের সিনেমা নিয়ে।
চার নায়ককে একসঙ্গে দেখে হাততালিতে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পপি, জয়া আহসান, নাবিলাসহ অনেকেই।




