কিংবদন্তী নায়ক মান্না বিদায় নিয়েছেন প্রায় ১০ বছর আগে। কিন্তু এখনো এ তারকার জনপ্রিয়তা কমেনি বিন্দুমাত্র। ভক্তদের মনে বিশেষ স্থান দখল করে আছেন এ অভিনেতা।তবে এবার বাবার পথ অনুসরন করছেন ছেলে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
অভিনেতা মান্নার পুত্রসন্তান সিয়াম এবার অভিনয়ে নামছেন। জানুয়ারি মাস থেকেই তার ছবির শুটিং হবার কথা রয়েছে। তার ছবিটির নির্মাণ করবেন মালিক আফসারী।
মান্নার স্ত্রী শেলী কৃতাঞ্জলির কথাচিত্রের ব্যানারে এই ছবিটি প্রযোজনা করবে। আফসারী বলেন, আমার ‘এই ঘর এই সংসার’ ছবির প্লট অনুসারে ছবিটি নির্মাণ করা হবে। এটা রিমেক হবে বলতে পারেন।
মান্নার ছেলে সিয়াম বর্তমানে পড়াশোনার জন্য বিদেশে অবস্থান করছেন। জানুয়ারিতে ফেরার কথা রয়েছে তার। আফসারী বলেন, ছবিতে নায়কের চরিত্রে সিয়াম নিশ্চিত। নায়িকা হিসেবে একেবারেই নতুন কাউকে নেব। যে মেয়েটি ভ্রু প্লাগ পর্যন্ত করেনি, কখনো মেকাপ নেয়নি, তেমন কাউকে।
এদিকে এর অাগে মান্নার স্ত্রী শেলী তার পুত্রের অভিনয়ের ব্যাপারে বলেন,আমার ছেলে সিয়াম ইলতিমাসতো চলচ্চিত্রেরই ছেলে। ছোট বেলা থেকে চলচ্চিত্রের পাশে থেকে বড় হয়েছে। তার চিন্তা-চেতনা সব কিছুই চলচ্চিত্র নিয়ে। যে কারণে সিয়াম চলচ্চিত্র করবে সেটাই স্বাভাবিক। এখন সিয়াম দেশের বাইরে চলচ্চিত্র নিয়ে পড়াশুনা করছে।




