শাহরুখকে দুই বছর আগে ২০১৬ সালে মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেডি মার্গারেট হলের অধ্যক্ষ অ্যালেন রাসব্রিজার একটি টুইট করেছিলেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
লিখেছিলেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমরা কি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে পারি? তারা তোমাকে ভালোবাসে (আমি অধ্যক্ষ)।’ তখন যেতে পারেননি।
দুই বছর পর অধ্যক্ষ ও শাহরুখকে সেই নিমন্ত্রণের কথা স্মরণ করিয়ে দিতে মালালা টুইটারে লিখেছেন, ‘এখনো অপেক্ষা করছি!’
কিং খান মালালার অনুরোধ শুনেছেন। উত্তরে বলেছেন, ‘নিশ্চিতভাবেই তা করতে ভালোবাসি এবং তোমার সঙ্গে দ্রুতই দেখা হবে। খুব খুব দ্রুত আমার টিম শিডিউল ঠিক করবে।’




