আজ ৮ অক্টোবর সোমবার, দুপুর ২টায় ঢাকা রিপোর্টাস ইউনিটি, সেগুনবাগিচা, ঢাকা-এর ‘সাগর-রুনি মিলনায়তন’-এ নিসচার আয়োজনে এক জরুরী সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই (নিসচা)- এর প্রতিষ্ঠাতা ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘অবাঞ্ছিত কোনও কিছুই আমাকে লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। ২০১২ সালে শহীদ মিনারে পরিবহন মালিক-শ্রমিক সমাবেশে আমার ছবিতে জুতার মালা পরানো হয়েছিল,

আমার ছবি পোড়ানো হয়েছিল। এমনকি রাজধানীর কুড়িল রেলক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা আমার গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করা হয় এবং আমার ওপর আক্রমণের চেষ্টা হয়। এ ঘটনা নতুন নয়।তখন বিষয়টি জানার পরেও আমি আপনাদের বলিনি সকলের মঙ্গলের কথা ভেবে।

এমনকি এসব ঘটনায় আমি বিচলিতও হইনি। নিজেকে নিয়ে চিন্তিতও নই। আমি চিন্তিত সড়ক নিয়ে, সড়কের মানুষকে নিয়ে। আমি বিশ্বাস করি সকল ভালো মন্দের নিয়ন্ত্রা মহান সৃষ্টিকর্তা আল্লাহ। তাই বাঞ্ছিত কিংবা অবাঞ্ছিত কোনকিছুই আমাকে আমার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না।

আমি কাজ করছি সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে, সড়কের শৃঙ্খলা ফেরাতে, জনগনের মাঝে সচেতনতা আনতে, সকল চালক ভাইদের শারীরিক ও মানসিকভাবে গড়ে তুলতে, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সড়ক দুর্ঘটনারোধ করতে।