রক লিজেন্ড’ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী জেমস। গান গেয়ে দেশ-বিদেশের অসংখ্য দর্শক-শ্রোতা মাতিয়েছেন। অন্যদিকে ‘ঢালিউড কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেশের পাশাপাশি প্রবাসী অসংখ্য ভক্ত রয়েছে তার। এবার তারা প্রবাসী দর্শকদের মাতাতে সিঙ্গাপুর যাচ্ছেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ছেলেকে রেখে আগামী ১৪ অক্টোবর জেমসের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন ‘ঢালিউড কুইন’ অপু বিশ্বাস। তাদের সঙ্গে আরো যাচ্ছেন আতিক হাসান, তামান্না প্রমি, আফরোজা বেলী, শান্তা জাহান। এছাড়া ফ্লাই ফারুকের ড্যান্সগ্রুপ যাচ্ছেন বলে আয়োজক সূত্রে জানা যায়।

অপু বিশ্বাস জানান, আগামী ১৩ অক্টোবর ঢাকা থেকে সিঙ্গাপুর যাবেন তিনি। ১৪ অক্টোবর কনর্সাট শেষ করে ১৫ অক্টোবর ঢাকা ফিরবেন। অনুষ্ঠানটি আয়োজন করেছে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি। কনসার্টের পাশাপাশি অনুষ্ঠানে র‌্যাফেল ড্রয়ের আয়োজন করা হবে।

অবশেষে ১০ লাখ টাকা পুরস্কার পেলেন তামিম, এশিয়া কাপের ১৪ তম আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যান্ডেজ হাতে ব্যাট করতে নেমেছিলেন তামিম ইকবাল। এক হাতে ব্যাট করে যে সাহসীকতা দেখিয়েছিলেন তাকে ক্রিকেট বিশ্ব সালাম ঠুকেছিল বাংলাদেশের এই ওপেনারকে।

দুর্দান্ত মনোবল দেখিয়ে এমন বীরত্ব দেখানোর কারণে তামিমকে সম্মানিত করেছে অ্যাম্বার গ্রুপ। দেশ সেরা এই হার্ডহিটার ব্যাটসম্যানকে ১০ লাখ টাকা দিয়ে পুরস্কৃত করেছে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তামিম।

২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান লিখেছেন, আপনি নিজেকে বিশেষ মনে করবেন যখন আপনার কাজটির জন্য স্বীকৃতি প্রদান করা হবে। দলের প্রয়োজনেই আমি এটা করেছি। আমার দলের খেলোয়াড়েরা এবং অধিনায়ক মাশরাফি ভাইয়ের অনুপ্রেরণায় আমি এমন একটি কাজ করতে পেরেছি। তখন ভাবিনি আমার এই পদক্ষেপ সারাবিশ্বে এতটা সমাদৃত হবে। আমি এই ভালবাসার জন্য কৃতজ্ঞতা জানাই।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলকে ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, অ্যাম্বার গ্রুপ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কাজের স্বীকৃতিস্বরুপ আমাকে পুরস্কার দেয়া হয়েছে। আমি দ্রুত সেরে উঠছি। আমার জন্য দোয়া করবেন। আশা করছি বাংলাদেশের হয়ে শিগগিরই মাঠে ফিরতে পারব।