ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান।একজন জনপ্রিয় বাংলাদেশী অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক। তার প্রকৃত নাম মাসুদ রানা হলেও তিনি শাকিব খান নামে চলচ্চিত্রাঙ্গনে আবির্ভূত হয়ে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কিন্তু ছবিটি তাকে সফলতা এনে না দিলেও অভিনয় জীবনের দ্বিতীয় বছরেই তিনি সে সময়ের শীর্ষ অভিনেত্রী শাবনূর এর বিপরীতে অভিনয় করে আলোচিত হন। অচিরেই শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে সফল এবং সর্বোচ্চ বেতনভোগী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

বাংলাদেশের পাশাপাশি পশ্চিম বঙ্গেও বেশ জনপ্রিয় এই নায়ক। সেখানের ছবিতে অভিনয় করে জয় করে নিয়েছেন কলকাতার বহু দর্শকদের হৃদয়। তার অভিনীত ছবি ‘শিকারী’, ‘নবাব’, ‘চালবাজ’ ও ‘ভাইজান এলো রে’ দেশের পাশাপাশি বাইরের দর্শকও দেখে মুগ্ধ হয়েছেন। এসব ছবিতে শাকিবের বিপরীতে কলকাতার শীর্ষ নায়িকারা কাজ করেছেন।

এদিকে, ঢালিউড কিং খান শাকিব খানের বিপরীতে একের পর এক ছবিতে অভিনয় করে নায়িকাদের শীর্ষ আসন দখল করে রেখেছেন বুবলী। সম্প্রতি শাকিব খানের সঙ্গে ‘কালপ্রিট’ নতুন একটি সিনেমায় কাজ শুরু করেছেন নায়িকা।তবে শাবিক-বুবলীরে এ জুটিকে অনেকেই বন্ধুত্ব বলতে নারাজ।
তাদের মতে, শাকিব-বুবলী বন্ধু নয়, তারা একে অপরের স্বামী-স্ত্রী! গত বছরের কোন এক সময়ে গোপনে বিয়ে করেছেন তারা!এদিকে, সম্প্রতি কলকাতার কালারস বাংলা চ্যানেলে প্রকাশ পেয়েছে শাকিব খানের অভিনীত ছবি ‘চালবাজ’। আর এ ছবিতে ঢালিউড সুপারস্টার এর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয নায়িকা শুভশ্রী।

তবে নিন্দুক বলে কথা! আর তাই চালবাজ ছবিতে শাকিবের সঙ্গে শুভশ্রীর কিছু ঘনিষ্ঠ দৃশ্যে নিয়েও সমালোচনা করতে কম যায়নি কেউ। এমন কী অনেকের মতে, বুবলীকে ছেড়ে এবার শুভশ্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন টালিউডের এ শাহেনশাহ।এর আগে শাকিব খানের সঙ্গে জুটি বেধে ‘ভাইজান এলো রে’ ছবিতে কাজ করেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী।

আর তখনও শাকিব খানের সঙ্গে শ্রাবন্তীর প্রেম আছে বলে মন্তব্য করেছেন অনেকে। তবে বরাবরের মতো এবারো নিন্দুকের কথায় কান দিচ্ছেন না শাকিব খান। নিজের ভক্তদের ভাল ছবি উপহার দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন তিনি।