বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানি । ভক্তদের হৃদয়ে স্থান করেনিয়েছেন অভিনয় দিয়ে ।নানা ধরনের অভিনয় করে থাকেন এ অভিনেতা কখনো নায়ক ,খলনায়ক আাবার কখনো নায়কের সহকারী আবার নায়িকার ভাই। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তবে সবার মন জয় করেছেন তিনি।এই অভিনেতার অসংখ্য ব্যবসাসফল সিনেমা আজও দর্শকের মনে গেঁথে আছে।
বর্তমানে বেশ কয়েকটি চলচ্চিত্র তার হাতে রয়েছে।আজ ৬ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দেন।সেখানে ‘কুলী’ খ্যাত এই চিত্রনায়ক লেখেন, ‘আমি অহংকারী নই, শুধু তেল মারার,পা চাটার অভ্যাসটা রপ্ত করতে পারিনি বলে স্মার্ট ফোন/স্মার্ট কার্ড থাকা সত্ত্বেও এযুগে আমি আনস্মার্ট
ওমর সানী।
ওমর সানী অভিনীত কয়েকটি ছবি এ বছরে মুক্তি পেয়েছে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য- ‘আমি নেতা হবো’ ও ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’।
১৯৯৩ সালে ‘চাঁদের আলো’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ওমর সানীর। শেখ নজরুল পরিচালিত এ সিনেমার সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এর পরই মূলত বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে দর্শক হৃদয়ে ঠাঁই করেছেন আজকের ওমর সানী। এরপর তিনি একে একে ‘কুলি’, ‘প্রেম প্রতিশোধ’, ‘মহৎ’, ‘আখেরি হামলা’, ‘চাঁদের হাসি’, ‘আত্ম অহংকার’, ‘আমি তুমি সে’সহ আরো অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন।
১৯৯৪ সালে ‘দোলা’ চলচ্চিত্রে অভিনয় করেন ওমর সানী। এতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা মৌসুমী। এটিই এই জুটির প্রথম সিনেমা। পরবর্তী সময়ে নব্বই দশকের অন্যতম জনপ্রিয় জুটিতে পরিণত হন তারা।
সিনেমায় অভিনয় করার সময় ওমর সানী এবং মৌসুমীর পরিচয় পরিণয়ে পরিণত হয়। এরপর ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়িকা মৌসুমীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওমর সানী। এই দম্পতির এখন বেশ সুখে মান্তিতে আছেন তাদের দুটি সন্তান রয়েছে।




