রাখী-বন্ধন ধারাবাহিকের- জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘রাখি বন্ধন’ সিরিয়ালে গত নভেম্বরে ‘মলিনা” কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল মৃত্যুর খবর তো কম বেশি সবাই জানেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এইবার জনপ্রিয় বাংলা ধারাবাহিক রাখী-বন্ধনের শ্যুটিং চলাকালীন মৃত্যু হল এক টেকনিশিয়ানের। শনিবার শ্যুটিং চলাকালীন আকষ্মিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে জনপ্রিয় এই ধারাবাহিকের শ্যুটিং সেটে।

জানা যাচ্ছে, শনিবার সন্ধেয় ভারত লক্ষ্মী শ্যুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সুব্রত বৈরাগী নামক ওই টেকনিশিয়ানের। স্টুডিওর মধ্যে সেসময় শ্যুটিংয়ের জন্য লাইট লাগাচ্ছিলেন সুব্রত বৈরাগী।

সে সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তৎক্ষণাৎ সুব্রতবাবুকে নিকটবর্তী বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সুব্রত বৈরাগীর মৃত্যু হয়েছে। ঘটনার আকষ্মিকতায় সকলেই বাকরুদ্ধ হয়ে পড়েন।

জানা যাচ্ছে সুব্রত বৈরাগী নামে ওই টেকনিশিয়ানের বাড়ি রিজেন্ট কলোনিতে। ৩২ বছরের এই টেকনিশিয়ানের মৃত্যুতে শোকের ছায়া তাঁর পরিবারে। তবে এধরনের ঘটনা টলিপাড়ায় নতুন নয়। এর আগেও শ্যুটিং চলাকালীন দুর্ঘটনায় টেকনিশিয়ানদের মৃত্যুর ঘটনা একাধিকবার ঘটেছে।