আজ ২৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের পুত্র আব্রাহাম খান জয়ের বয়স দু’বছর পূর্ণ হলো। গত ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় আব্রাম খান জয়। ছোট্ট জয় দুই বছর শেষ করে তিন বছরে পা দিয়েছে। শাকিব-অপুর একমাত্র ছেলে জয়।

শাকিব-অপু এখন দুজন দুই মেরুর বাসিন্দা। পুত্র জয়ের দেখভাল তার মা অপু করলেও ছেলের জন্য বাবা শাকিবের মনও কাঁদে! যখনই সময় পান ছেলের খোঁজ-খবর নেন শাকিব।

সম্প্রতি ছেলের সুখের জন্য কোনও কিছুর ত্রুটি রাখেন না অপু বিশ্বাস। বলতে গেলে বিলাসবহুল জীবন-যাপন করার পখই তৈরি দিচ্ছেন ছোট্ট আব্রাম খান জয়কে। তাইতো এবার ছেলের জন্মদিন উপলক্ষে আব্রাম খান জয়কে জন্মদিনের উপহার হিসেবে সাদা রঙের একটি বিলাসবহুল টয়োটা গাড়ি উপহার দিয়েছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

আজ ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন উপলক্ষে অপু বিশ্বাস সারা দিন খুব ফুরফুরে আছেন। ছোট্ট পরিসরে আয়োজন করছেন ছেলের জন্মদিনের অনুষ্ঠান। মা আর ছেলে এফডিসিতে এসে অনুষ্ঠানের দাওয়াতও দিয়ে গেছেন শাকিব খানকে।

ছেলের জন্মদিনের আমন্ত্রণপত্র শুটিং সেটে গিয়ে শাকিবকে দিয়ে এসেছেন অপু, কার্ড পেয়ে খুশি হন শাকিব খান। সেখানেই ছেলের সঙ্গে কিছু সময় কাটান শাকিব। শাকিবকে জন্মদিনের কার্ড দিয়ে মায়ের সঙ্গে ফিরে আসে জয়।

এদিকে জন্মদিনে ছেলের কথা স্মরণ করে নিজের ফেসবুক পেজে আব্রাম খানকে নিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘ভালো কিংবা খারাপ যে কোনো সময়ে তোমার পাশে থাকব। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার বড় ভক্ত ও ভয়ংকর রক্ষাকারী হয়ে থাকব। খুব যত্ন করে আগলে রাখব তোমাকে। তোমার অফুরান শক্তির উৎস হয়ে থাকবো। শুভ জন্মদিন প্রিয় পুত্র আব্রাম খান জয়। তুমি তোমার মতো করে উড়তে থাকো।’

গত বছর অপু বিশ্বাস তার সন্তানের জন্মদিনে জমকালো অনুষ্ঠান পালন করলেও দাওয়াত কার্ডে শাকিব খানের নাম ব্যবহার করেননি। তবে এবারের জন্মদিনের দাওয়াত কার্ডে অপু বিশ্বাস তার নামের পাশাপাশি শাকিব খানের নাম ব্যবহার করেছেন।

উল্লেখ্য, চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটি ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন। তারপর দীর্ঘ নয় বছর বিয়ের কথা গোপন রাখেন তারা। আর এরই মাঝে গত ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় আব্রাম খানের। এটাও গোপন রাখা হয়েছিল। গোপন বিয়ের খবর ফাঁস হওয়ার পর সংসার জীবনের ইতি টানেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় পুত্রসন্তান আব্রাম খান জয়। চলতি বছর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।