বিয়ের প্রথম দিনই ইরার সাথে খারাপ ব্যবহার করে আসলাম। কারণ আসলামের বাবা তাকে জোর করে ইরার সঙ্গে বিয়ে দিয়েছেন। সেদিন কিছু বলেনি ইরা। কিন্তু বিয়ের পরদিন সকালে আসলামের বিছানায় পানি ঢেলে তার ঘুম ভাঙায় ইরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এদিকে আসলাম তার বাবাকে অনেক বেশি ভয় পান তাই নিজের অনিচ্ছায় বাবার পছন্দে ইরাকে বিয়ে করেছেন তিনি। যদিও ইরা ওই দিন আসলামকে কিছুই বলেন না। তবে পরেরদিন সকালে ইরা আসলামের বিছানায় পানি দিয়ে তার ঘুম ভাঙায়।

আসলাম ইরাকে কিছু বলতে গেলে ইরা তার শ্বশুরের ভয় দেখায়। তাই ইরাকে তিনি আর কিছুই বলেন না। ইরা আসলামকে বলেন, এখন থেকে আমার কথা না শুনলে আমার কাছে আরো অনেক রকম বুদ্ধি আছে একেক সময় একেকটা বুদ্ধি প্রয়োগ করবো।

এটি বাস্তব জীবনের কোনো ঘটনা নয়, ‘ইরার পাগলামী’ নামে একক নাটকের এমন দৃশ্য। আসলাম-ইরা নবদম্পতির এমন খুনসুটি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ইরার পাগলামী’। এটি রচনা ও পরিচালনা করেছেন মুসাফির রনি।

নাটকটিতে ইরার ভূমিকায় অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা আর আসলামের ভূমিকায় রয়েছেন ফারহান আহমেদ জোভান। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আহসানুল হক মিনু, মাসুদ আহমেদ, জি এম মহসিন, নাজিম হামিদ ও অন্যান্য। নাটকটি রচনা তুলিয়া ইয়াসমিন পাপিয়া, জাহাঙ্গীর হোসেন বাবর,ও পরিচালনা করেছেন মুসাফির রনি।

সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। আগামী শনিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।