বাংলাদেশ নয় শুধু সকলে দেশের অভিনেতা বা অভিনেত্রীরা অভিনয়ের পাশাপাশি অনেক তারকাই এখন আয়ের জন্য বিকল্প পথ খুঁজছেন। এ জন্য তারা বিভিন্ন ব্যবসার দিকে যাচ্ছেন। রেস্টুরেন্ট ব্যবসা ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
থেকে শুরু করে পোশাকের ব্যবসাতেও জড়াচ্ছেন তারা । নায়িকা মাহিয়া মাহি ও সেই তালিকায় এবার নাম লেখাতে যাচ্ছেন ।
অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে আসছেন ঢাকাই ছবির এই ‘অগ্নিকন্যা’। আগামী মাসেই মাহিয়া মাহি ‘ভারা’ নামে একটি ফ্যাশন হাউজ খুলতে যাচ্ছেন। এর আগে চিত্রনায়িকা মৌসুমি ফ্যাশন হাউজের ব্যবসা শুরু করেন। তার স্বামী ওমর সানী ওই ব্যবসা দেখাশুনা করছেন বলে জানা যায়।
অভিনেত্রী মাহিয়া মাহি বলেন, এখানে থাকবে নারী-পুরুষ-শিশুদের জন্য পোশাক। অার এগুলো তৈরি করবেন স্থানীয় নারী কর্মীরা। অনেক আগে থেকেই আমার ইচ্ছা ছিল এমন কিছু একটা করার, এ থেকে নারীরা নিজেদের স্বাবলম্বী করতে পারবে এই আমার আসল উদ্দেশ্য।





