ওপার বাংলার জনপ্রিয় জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। বর্তমান সময়ে খুব ব্যাস্ত সময় পার করছেন এ অভিনেতা একর পর এক যৌথ প্রযোজনায় ছবিতে অভিনয় করে যাচ্ছেন। মায়াবী দুটি চোখের চাহনিতে অশান্ত কত শত ভক্ত হৃদয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সেই অশান্ত হৃদয়কে শান্ত করতেই রূপালি পর্দার সামনে হাজির হন ভক্তরা। শ্রাবন্তী আসেন। অভিনয় করেন। দর্শকদের হাসান। কাঁদান। তারপর সুখের পরিণতি। এরপর দর্শক প্রেক্ষাগৃহ থেকে বের হন। তৃপ্তির ঢেঁকুর তোলেন।

সুন্দরের পসরা সাজানো শ্রাবন্তী বাংলাদেশের দর্শকদের সামনে হাজির হচ্ছেন। যদিও এর আগে যৌথ প্রযোজনার ছবিতে অভিনয়ের সুবাদে তাকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা গেছে।

এবার তিনি সম্পূর্ণ বাংলাদেশের স্থানীয় ছবিতে অভিনয় করেছেন। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবিটির নাম ‘যদি একদিন’। এতে শ্রাবন্তীর বিপরীতে দেখা যাবে কন্ঠশিল্পী তাহসান ও ঢাকা অ্যাটাকখ্যাত অভিনেতা তাসকিন রহমানকে।

এসব কিছু পুরেনো খবর। নতুন খবর হলো, এই ছবির ডাবিংসহ সব ধরেনের কাজ ইতিমধ্যেই শেষ। সম্প্রতি ছবির একটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে। মুক্তির পর গানটি বেশ প্রশংসিত হয়। কলকাতায়ও গানটির জন্য প্রশংসিত হচ্ছেন শ্রাবন্তী।

মুক্তি পাওয়া গান সম্পর্কে শ্রাবন্তী বলেন, ‘বাংলাদেশের পাশাপাশি গানটি কলকাতার মানুষও শুনছেন। সবাই খুব ভালো বলছেন। গানটি আমার নিজেরও খুব পছন্দ। পুরো ছবিটি মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছি। আমার কলকাতার ভক্তরাও ছবিটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। সবাই খুব উত্তেজিত।’

ছবি মুক্তির সময় বাংলাদেশে আসতে পারেন বলে জানান শ্রাবন্তী। তার কাছে বাংলাদেশ অসম্ভব ভালোলাগার দেশ। লাল সবুজের দেশটিতে ছবির প্রচারণা করতে যাওয়া আনন্দের বলে জানান তিনি।

এদিকে বাংলাদেশের আর কোন স্থানীয় বা যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করার কথাবার্তা চলছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত যৌথ প্রযোজনার কোনো ছবিতে অভিনয় করছি না।

এমনকি বাংলাদেশের কোন স্থানীয় ছবিতেও না। সামনে করা হবে কিনা এখনই বলতে পারছি না। মানসম্মত কোন কাজের প্রস্তাব পেলে নিশ্চয়ই করব।’

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ ছবিতে তাহসান-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করছেন তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী আফরীন শিখা রাইসা।যদি একদিন ছবিটি দর্শক ভাল ভাবে নিবে আসা করছে ছবির পরিচালক।