ইস্টাগ্রামে সুহানার ছবি দেখে একটাই প্রশ্ন ঘুরেছে বাদশাপ্রেমীদের মাথায়। পর্দায় কবে অভিষেক হবে শাহরুখ কন্যার। যে আশায় ঘি দিয়েছেন ‘ভোগ’ ম্যাগাজিন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এই ম্যাগের কভার গার্ল হিসাবে সকলের নজর কেড়েছে সে। তার পর পরই শোনা যাচ্ছে, খুব শিগগিরি গ্ল্যামার ওয়ার্ল্ডে যুক্ত হতে চলেছে সে।
পরিচালক হিসাবে উঠে আসছে বলিপাড়ার দু’জন হেভিওয়েট পরিচালকের নাম। একজন সঞ্জয় লীলা বনসালি। অন্যজন সুজয় ঘোষ। তবে পুরোটাই মুখ চলতি খবর।
বছর খানেক আগে সুহানা নিজের স্কুলের একটি নাটকে অংশগ্রহণ করেছিলেন৷ তার অভিনয়ের একটি ছোট ক্লিপ সেই সময় বেশ ভাইরাল হয়েছিল৷
সেই ক্লিপ দেখেই অনেকেই প্রশংসা করেছিলেন৷ কারণ বেশ কম বয়সেই সুহানার অভিনয় দক্ষতা প্রকাশ্যে এসেছে৷ তার সেই অভিনয়ের ঝলক নজর কেড়েছিল সাবানা আজমিরও৷
তিনি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শাহরুখ খানকে ট্যাগ করে লিখেছিলেন, “একদিন এই মেয়েটা (সুহানা) বিশাল নাম করবে৷ ওর মধ্যে যে এক অসাধারণ অভিনেত্রী লুকিয়ে আছে তা সকলে খুব তাড়াতাড়িই জানতে পারবে৷ আমার কথা গুলো অক্ষরে অক্ষরে মিলিয়ে নিও৷”
এদিকে মেয়ের ‘ভোগ’ কভারগার্ল হওয়া নিয়ে শাহরুখ খান ইতিমধ্যেই আনন্দে আত্মহারা৷ একের পর এক সুহানার ফোটোশ্যুটের ছবি শেয়ার করে চলেছেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে৷ সেই পোস্টগুলোতে লেখা রয়েছে, শাহরুখের কিছু অনুভূতির কথা৷
যেমন সুহানার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আবারও নিজের হাতে ধরে রয়েছি ওকে৷ ‘ভোগ’কে অসংখ্য ধন্যবাদ৷ ‘যে অপূর্ণ ভালবাসার আমাদের মধ্যে থাকে’ আমাদের সন্তানদের থেকে এমন ভালবাসা পাওয়া যাযআমার সমস্ত ভালবাসা এবং শুভেচ্ছা তোমার সঙ্গে
বুবলী বিবাহিত?
হালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। এখন পর্যন্ত বুবলী অভিনীত মুক্তিপ্রাপ্ত বেশিরভাগ চলচ্চিত্র ব্যবসা সফল ও আলোচিত হয়েছে। ফলে বাণিজ্যিক ধারার ছবির নায়িকাদের মধ্যে খানিকটা এগিয়ে বুবলী।
ক্যারিয়ারের শুরু থেকে সবগুলো ছবিতে বুবলী নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানকে। দর্শক চাহিদার কথা বিবেচনা করে পরিচালক-প্রযোজকরা এই জুটিকে নিয়ে ধারাবাহিকভাবে কাজ করছেন। এরই ফলশ্রুতিতে এবারের ঈদেও শাকিব-বুবলী জুটির ‘ক্যাপ্টেন খান’ চলচ্চিত্রটি প্রায় ১৮০ টির মতো সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে।
স্বল্প সময়ের এই ক্যারিয়ারের মাঝেই অনেক বিতর্ক আর গুঞ্জনের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। কখনো শাকিব খানের সঙ্গে কখনো আবার অন্য কারো সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে এ অভিনেত্রীর বিরুদ্ধে।
তবে সবকিছুকে ছাপিয়ে হঠাৎ গুঞ্জন উঠলোবুবলী বিবাহিত! গুঞ্জন উঠেছে, একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা বুবলীর স্বামী। যিনি ইতিমধ্যে বসগিরি সিনেমার সাথে কিঞ্চিত অর্থ লগ্নী করেছেন।
অভিনেত্রী মাহিয়া মাহি বিয়ে করার পর যেখানে ক্যারিয়ার সংকটে পড়েছেন সেখানে বুবলী হতে পারেন আলোর দিশারী। তবে কিছু সূত্র যেমন বিয়ের ব্যাপারটা সত্য বলে নিশ্চিত করেছেন আবার কেউ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন, এটা তো পুরোনো খবর!
বুবলী সত্যিই বিবাহিত হয়ে থাকলে এখনও তার স্বামীর পরিচয় স্পষ্ট নয়। ভক্তদের মনে জিজ্ঞাসা কৌতুহল থাকতেই পারে- তাহলে বুবলীর স্বামী কে?





