আশ্চর্য হলেও সত্য! হলিউড সিনেমায় ঢাকার কাহিনী। বাংলাদেশের রাজধানী ঢাকার প্রেক্ষাপটে একটি চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ঢাকা শহরের অপহরণ কাহিনি নিয়ে থ্রিলার সিনেমা বানাচ্ছেন হলিউলের খ্যাতনামা পরিচালক ভ্রাতৃদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো। থ্রিলারটির নাম দেয়া হয়েছে ‘ঢাকা’। নায়কের ভূমিকায় থাকবেন ‘থর’ সিনেমার নায়ক ক্রিস হেমসওর্থ।
খবর হলিউড রিপোর্টারের। এর আগে ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিনেমায় ক্রিস ইভান্সের স্টান্ট হিসেবে কাজ করেছেন স্যাম হারগ্রেইভ।
জো ও অ্যান্থনি রুশো এর আগে ‘অ্যাভেঞ্জার: ইনফিনিটি ওয়ার’ এবং ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিনেমায় ক্রিস হেমসওর্থ ও হারগ্রেইভের সঙ্গে কাজ করেছেন।
রুশো ভ্রাতৃদ্বয়ের লেখা গল্পে থাকছে, ঢাকা শহরে অপহরণ হওয়া ভারতের এক ব্যবসায়ীর ছেলেকে উদ্ধারে সহযোগিতা করবে রেইক (হেমসওর্থ) চরিত্রটি। তাকে ছেলেটিকে উদ্ধারে ভাড়াটে হিসেবে নিয়ে আসা হয়েছে।
তবে থ্রিলারটির শুটিং হচ্ছে না বাংলাদেশে। হলিউড রিপোর্টার জানিয়েছে, চলতি বছরের নভেম্বর থেকে আসছে বছরের মার্চ পর্যন্ত ভারত ও ইন্দোনেশিয়ার বিভিন্ন জায়গার শুটিং হবে সিনেমাটির।
সেক্ষেত্রে বলা যায় রুশো ভাইদ্বয়ের বরাবরই বাংলাদেশ প্রীতি রয়েছে। যদিও এর কোন কারণ খুঁজে পাওয়া যায়নি। আগামী নভেম্বরে ছবিটির শুটিং শুরু হয়ে ২০১৯ সালের মার্চ পর্যন্ত চলবে বলে জানা যায়।





