জয়া আহসান, বাংলাদেশের বিনোদন জগতে অনেক আগে থেকেই তার প্রভাব আছে। এখন বাংলা ছেরে কলকাতার মাটিতেও দাপিয়ে বেড়াচ্ছের তিনি। এবং বেশ সুনামও কুরিয়েছেন। তবে এবার হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে একটি চলচিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
শিল্পী জীবনের পরিনত অধ্যায়েই মূলত তারকারা ছবি প্রযোজনায় আসেন। আজন্ম এই অভিনয়কে আরাধ্য হিসেবে নিয়েই জয়া আহসান তার দীর্ঘদিনের লালিত স্বপ্নের ‘দেবী’ চলচ্চিত্রটি নির্মান করছেন। পরিচালনায় অনম বিশ্বাস।
ছবিটির প্রচারণায় এরই ভেতরে বেশ কিছু নতুনত্ব নিয়ে এসেছেন প্রযোজক জয়া। দেবী’র আলাদা ড্রেস সহ বিভিন্ন শো পিস এর বাজারজাতকরণ হবে। আন্তর্জাতিক ভাবেই জয়া তার নিজের এই ব্রেন চাইল্ডকে একটু একটু নির্মান করছেন। হুমায়ূন আহমেদের মিসির আলী নিয়ে প্রথমবারের মতো এত বড় পরিসরে কাজ হচ্ছে।
তবে প্রযোজক জয়া হিসেবে নিজের কাজের প্রতি যে সেক্রিফাইস করেছেন সে প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘নিজের পারিশ্রমিকের কথা আর কী বলবো। এটি সরকারী অনুদানের চলচ্চিত্র। এর বাইরে বেশ কিছু সহায়ক প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছেন। বলতে গেলে দেবী নির্মান করতে গিয়ে আমার পকেটের সব টাকা শেষ। এরপরও কোনো আক্ষেপ নেই। নিয়মিত প্রযোজনায় থাকতে চান বলেই নিজের প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’ নিয়ে এগুচ্ছেন।’
জয়া বলেন, ‘আমাদেরকেই উদ্যোগ নিতে হবে। কারণ আমরাই এই ইন্ডাস্ট্র্রির দুঃখ দূর্দশা সবচেয়ে ভালো বুঝবো।’
এছাড়া বছর কয়েক আগে শাকিব খান তার নিজস্ব প্রযোজনার ছবি রিলিজ প্রসঙ্গে বলেন নিয়মিত আরো কিছু ছবির কাজ করা উচিত। ইন্ডাস্ট্রির বাইরের কেউ এসে আমাদের এই শিল্পকে সহায়তা করবে। এই ভাবনা ভেবে থাকলে ভুল হবে। উল্লেখ্য সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ছবিটি অক্টোবরে রিলিজ হবে।





