বিনোদন জগত মানেই ঝলমলে এক জগত। কিন্তু এই জগত ছেরেও চলে যেতে হয় যেখানে সব সৃষ্টিকেই যেতে হয়। সে যত বড় মানুষই হোক না কেন মৃত্যুর স্বাদ তাকে গ্রহন করতে হবেই। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ভারতের টিভি চ্যানেল স্টার জলসা বাংলাদেশেও সমানভাবে জনপ্রিয়। এই চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলোর সুবাদে এর চরিত্রগুলো সকলের কাছে পরিচিত। তেমনি একটি পরিচিত মুখ সুচেতা চক্রবর্তী। গত বুধবার (১৫ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

জানা যায়, দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন সুচেতা। বেশ কিছুদিন আগে থেকেই চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে সবাইকে কাঁদিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন এই অভিনেত্রী। তার মৃত্যুতে সহশিল্পীদের অনেকেই শোক জানিয়েছেন।

‘জড়োয়ার ঝুমকো’, ‘বেনেবউ’ এর মতো ধারাবাহিকে সুচেতার অভিনয় দর্শকদের পছন্দের তালিকায় ছিল। তবে অসুস্থতার কারণে গত কয়েক মাস শুটিং ফ্লোরে যেতে পারেননি সুচেতা। অভিনয়ের পাশাপাশি নাচ ছিল তার অন্যতম চর্চার বিষয়। নাচের হাতেখড়ি হয়েছে তার শৈশবেই। এরপর তিনি নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি পেয়েছেন। সুচেতা নাচের শিক্ষকও ছিলেন।