কাজী নওশাবা আহমেদ ঢাকা ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে শ্যামলীর আদাবরে। তাঁর বাবা বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল কাজী সেলিম উদ্দিন এবং মা নাহিদ সেলিম। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

শহীদ আনোয়ার স্কুলে সপ্তম শ্রেনী ক্লাস পর্যন্ত পড়াশোনা করে হলিক্রস স্কুল ও কলেজে ভর্তি হন নওশাবা, এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ড্রইং ও পেইন্টিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন।নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে গত ৪ অগাস্ট জিগাতলায় আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ের কর্মীদের সংঘর্ষ বাঁধার পর নওশাবা ফেইসবুকে লাইভে এসে শিক্ষার্থীদের মৃত্যুর ‘গুজব’ ছড়িয়েছিলেন।

ওই দিনই তাকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়। পরদিন ওই মামলায় তাকে এক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

পরে ওই মামলায় গ্রেপ্তার অভিনেত্রী ও মডেল কাজী নওশাবা আহমেদ অসুস্থ হয়ে পড়েছেন। হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারছেন না অভিনেত্রী কাজী নওশাবা।

নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন চলাকালে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার এ অভিনেত্রী অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি ২০৪ নং ওয়ার্ডের ২০ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল সূত্র জানায়, পিঠের ব্যথার পাশাপাশি তার শরীরের রক্তচাপ ওঠানামা করছে।

ছাত্র আন্দোলন চলাকালে গুজব ছড়ানোর অভিযোগে গত ৪ঠা আগস্ট উত্তরা থেকে নওশাবাকে আটক করে র‌্যাব। তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে প্রথম দফায় ৫ই আগস্ট ৪ দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ।

গত শুক্রবার তাকে দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে সোমবার পুলিশ তাকে আদালতে হাজির করলে নওশাবা অসুস্থ বোধ করলে আদালতের নির্দেশে তাকে হাসপাতালে নেয়া হয়।

চিকিৎসকদের পরামর্শে ওই দিনই ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তার এমআরআই করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন,

মঙ্গলবার সকালে তাকে আমি দেখতে গিয়েছিলাম। ইতিমধ্যে তার একটি এমআরআই করা হয়েছে। অনেক আগে তার কোমরে একটি অপারেশন হয়েছিল। ফলে সেখানে নতুন করে আবার ব্যথা দেখা দিয়েছে।

এছাড়া নিচু স্থানে বসলে হয়তো তিনি অস্বস্তি বোধ করেন এবং তার কোমরের ব্যথা বেড়ে যায়। যে অবস্থায় থাকলে তার ব্যথা বাড়ে তা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে তাকে হাসপাতালে রাখা হয়েছে। তিনি পুরো সুস্থ না হওয়া পর্যন্ত আমরা চিকিৎসা দেবো। নওশাবা জরুরি বিভাগের চিকিৎসক প্রফেসর শফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

দুই ভাই ও এক বোনের মধ্যে নওশাবা সবার ছোট। একমাত্র কন্যা প্রকৃতি ও মিউজিশিয়ান স্বামী আহমেদ এহসানুর রহমান জিয়াকে নিয়ে বাবা-মায়ের সঙ্গে আদাবরের বাসায় নিচতলার ফ্ল্যাটে থাকেন তিনি।

তার ৬ বছর বয়সী কন্যা প্রকৃতি শিশু শ্রেণিতে পড়ে। সোমবার মাকে দেখতে সে হাসপাতালে এসেছিল। এসময় মাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য উপস্থিত স্বজনদের কাছে আবদার করে।