মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের প্রেমে মোহিত দেশি গার্ল প্রিয়াংকা চোপড়া। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন প্রিয়াংকা। প্রিয়াংকার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে সার দুনিয়া। সেই সঙ্গে চর্চিত হচ্ছে শাহরুখের সঙ্গে প্রিয়াংকার পুরনো প্রেম। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
শোনা যায়, একসময় স্ত্রী গৌরী ও দুই সন্তান আরিয়ান ও সুহানাকে ভুলে প্রিয়াংকার প্রেমে মজেছিলেন বলিউড বাদশা শাহরুখ। ‘পিঙ্ক স্টাইল’ নামে এক ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুসারে, ২০১৩ সালের ২২ মার্চ শাহরুখ দুবাইতে চুপিসারে প্রিয়াংকাকে বিয়েও করেছিলেন।
বিয়েটা প্রিয়াংকার ঘনিষ্ঠ কিছু বন্ধু ও আত্মীয় স্বজনদের উপস্থিতিতে হয়েছিল। সে সময় নায়িকাকে বোরখা পরে অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছিল। বিষয়টা যাতে কোনভাবেই প্রকাশ্যে না আসে সে কারণে শাহরুখ-প্রিয়াংকার ওই বিয়ের অনুষ্ঠানে ক্যামেরা, সেলফোন নিয়ে ঢোকাও মানা ছিল।
শাহরুখকে গৌরী এতটাই বিশ্বাস করতেন যে, প্রথম দিকে তার সঙ্গে প্রিয়াংকার সম্পর্কের খবর বিশ্বাস করেননি। প্রথমদিকে বিষয়টা গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন গৌরী। তবে তাকে এ বিষয়ে সচেতন করেন হৃত্বিক রোশনের তৎকালীন স্ত্রী তথা গৌরীর বন্ধু সুজান খান।
শাহরুখের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি একসময় বলিউডের একাংশ প্রিয়াংকার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেন। করণ জোহরের প্রযোজনা সংস্থাও নায়িকাকে কোন কাজ দিতে নারাজ ছিল। এমনকি গৌরীর সমর্থনে এগিয়ে এসেছিলেন হৃত্বিক রোশন, সুজান খান। যদিও পরবর্তীকালে প্রিয়াংকাকে ছেড়ে ফের গৌরীর কাছেই ফিরে আসেন শাহরুখ। আর এরপরেই শাহরুখ ও গৌরীর জীবনে আসে তৃতীয় সন্তান আব্রাম।





