বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস বেশ কিছু দিন প্রেম করার পর। এরই মধ্যে বাগদান পর্ব সেরে ফেলেছেন। এখন নিক-প্রিয়াঙ্কা জুটিরসামনে শুধুই বিয়ের অপেক্ষা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এদিকে, যতই দিন যাচ্ছে প্রিয়াঙ্কা-নিকের সম্পর্ক যেন ততই গভীর হচ্ছে। বর্তমানে তারা একে অপরের মধ্যে ডুবে রয়েছেন।

প্রিয়াঙ্কা-নিক এই মুহূর্তে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখানের একটি নাইটক্লাবে একসঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েছেন এই হবু দম্পতি। তাদের কে সেখানে খুবই ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। ইতোমধ্যে টুইটারে পোস্ট করা প্রিয়াঙ্কা-নিকের ভিডিওটি ভাইরাল হয়েছে। যদিও নাইট ক্লাবের আলো-আঁধারি আলোয় প্রিয়াঙ্কা-নিকের মুখ চিনতে খুব একটা অসুবিধা হচ্ছে না।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা ও নিক দু’জনকেই বেশ হাসিখুশি মেজাজে রয়েছেন। ভিডিওটি দেখলে মনে হবে প্রিয়াঙ্কার গালে চুমু খেতে চলেছেন নিক। কিন্তু, না! পুরো ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে নাইটক্লাবের আওয়াজের জন্যই প্রিয়াঙ্কাকে কানে কানে কোনো কথা বলছেন নিক জোনাস।

এদিকে শোনা যাচ্ছে, আগামী অক্টোবর মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন প্রিয়াঙ্কা-নিক জুটি। ইতোমধ্যে নাকি বিয়ের গাউনও কিনে ফেলেছেন বলি সুন্দরী প্রিয়াঙ্কা।

মার্কিন মুলুকে ক্রিশ্চিয়ান রীতিতেই নাকি নিকের সঙ্গে বিয়েটা সেরে ফেলবেন দেশি গার্ল। আর বিয়ের পর তিনি নিকের সঙ্গে লস অ্যাঞ্জেলসেই থাকবেন বলে শোনা যাচ্ছে। কয়েক সপ্তাহ আগে প্রিয়াঙ্কার জন্মদিনের সময়ই নাকি নিকের সঙ্গে বাগদান সেরে ফেলেন প্রিয়াঙ্কা।

মুম্বাই বিমানবন্দরে প্রিয়াঙ্কার হাতে এনগেজমেন্ট রিংও পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়ে। জানা যায়, নিউ ইয়র্কের টিফানি ফ্ল্যাগশিপ স্টোর থেকে নাকি প্রিয়াঙ্কার জন্য এই আংটি কিনেছেন নিক।

উল্লেখ্য, ২০১৭ সালে পোশাক ডিজাইনের বিখ্যাত অনুষ্ঠান ‘মেট গালা’-য় ২৫ বছর বয়সী মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে দেখা হয় ৩৫ বছরের এই ভারতীয় অভিনেত্রীর। এরপর, নিকের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন ‘ফ্যাশন’-অভিনেত্রী। সেসময় নিকের পরিবারের সদস্যদের সঙ্গে পরিচিত হন তিনি। এছাড়াও, সংগীতশিল্পীর সঙ্গে বেশ আন্তরিক পরিবেশে সময় কাটান জাতিসংঘের এই শুভেচ্ছাদূত। তারপর এই জুটির ‘রোমান্সের’ কথা দ্রুতই চাউড় হতে থাকে।