না সমস্যাটা সোশ্যাল মিডিয়ার নয়, বরং আমাদের সমাজের’– স্তনের ছবি শেয়ার করে সোশ্যা মিডিয়ায় এমন জোরালো বার্তাই দিলেন টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বরাবরই সাহসী, খোলামেলা স্বস্তিকা এবার মুখ খুললেন এই সমাজের ‘প্রতিবন্ধকতা’ নিয়ে ৷ আর সেই অপারগতার মূলে রয়েছে মেয়েদের শরীর নিয়ে ছুঁতমার্গ ৷ এই সমাজই মেয়েদের উন্মুক্ত শরীরকে সেন্সরশিপের কাঁচির মধ্যে আটকে রেখেছে৷
সম্প্রতি বিখ্যাত জার্মানি ফোটোগ্রাফার মারিয়াস স্পার্লিচের একটি বিখ্যাত ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন নায়িকা ৷ আর সেই ছবির ক্যাপশনের মধ্যে দিয়ে নিজের ধারালো মন্তব্যটিও পেশ করেছেন৷
স্বস্তিকার বয়ানে, ‘‘সোশ্যাল মিডিয়া মেয়েদের অনাবৃত স্তনবৃন্ত দেখানোর অনুমতি দেয় না ৷ কিন্তু এটা সোশ্যাল মিডিয়ার সমস্যা নয়, দোষ আমাদের সমাজের ৷ এখানে আমাদের সমাজের ছবিই ফুটে উঠেছে ৷ এটা সেন্সরশিপের সমাজ, এখানে মেয়েদের শরীরে প্রলেপ লাগাতে হয় ৷ সোশ্যাল মিডিয়াকে বদলানোর আগে নিজেদের বদলাতে হবে





