প্রায় দীর্ঘ ১২ বছর পর আলী আব্বাসের ‘ভারত’ সিনেমাতে সালমানের খানের সাথে জুটি বাঁধার কথা ছিল প্রিয়াংকা চোপড়ার। কিন্তু শেষ পর্যন্ত প্রিয়াংকা চোপড়া ছবিটি করছেন না। ধারণা করা হচ্ছে নিজের বিয়ের জন্যই ‘ভারত’ সিনেমা সরে দাড়িঁয়েছেন প্রিয়াংকা চোপড়া। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
শোনা যাচ্ছে, শেষ মুহূর্তে প্রিয়াংকার এমন সিদ্ধান্তে বেজায় চটেছেন সালমান খান এবং ‘ভারত’ সিনেমার প্রযোজক নিখিল নামিত। নায়িকার বিয়ের সিদ্ধান্তে মোটেই খুশি নন তারা। আর কখনও প্রিয়াংকার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান।
প্রসঙ্গত, বয়সে দশ বছরের ছোট মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের প্রেমে হাবুডুবু খাচ্ছেন প্রিয়াংকা চোপড়া। শোনা যাচ্ছে, চলতি বছরের অক্টোবরেই সাত পাঁকে বাঁধা পড়বেন তারা। আপাতত প্রেমিকের সঙ্গেই কোয়ালিটি টাইম পার করছেন তিনি। এদিকে প্রিয়াংকার সরে যাওয়ায় নায়িকা নিয়ে সংকটে আছে ‘ভারত’ টিম। ইতোমধ্যে ক্যাটরিনার সঙ্গে নাকি কথাও বলেছেন তারা। তবে এ ব্যাপার নিয়ে এখনও কিছু জানাননি ক্যাটরিনা।





