ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির রানি বলা হয় একতা কাপুরকে। তিনি এই যাবত অসংখ্য টিভি সিরিয়াল নির্মাণ করেছেন। সব কয়টি সিরিয়াল দারুণ হিটও হয়েছে দর্শকদের কাছে। তেমনি একটি ধারাবাহিক নাটকের ১৫০০ পর্ব পূর্ণ হলো। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সেই পার্টিতে ভিন্ন সাজে উপস্থিত হয়ে সমালোচিত হলেন একতা কাপুর। মেরুন রঙের গাউনের সঙ্গে নীল রঙের জিনস পরে নেট দুনিয়ায় বাজেভাবে ট্রল হলেন তিনি।

‘ইয়ে হ্যায় মোহাব্বতে’ ধারাবাহিক নাটকের ১৫০০ পর্ব পূর্ণ হওয়ায় পার্টির আয়োজন করা হয়। অ্যাওয়ার্ড শোয়ের মতো পোশাক পরে উপস্থিত হন নাটকের কলাকুশলীরা। কিন্তু সবার মধ্যে নজর কাড়লেন একমাত্র একতা, তার বাজে পোশাকের জন্য। তার সেই পার্টির ছবি পোস্ট হতেই হাসির রোল পড়ে যায় নেটদুনিয়ায়। একতার ফ্যাশন জ্ঞান দেখে তাকে ট্রল করে বিতর্ক শুরু হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশের মত, ‘একতা কখনও বিনোদন না দিয়ে থাকতে পারেন না। সিরিয়াল দিয়ে হোক বা নিজের বাজে ফ্যাশন দিয়ে!’ আরেকজন লিখেছেন, ‘প্রত্যেক পার্টিতে জোকারের মতো আসতেই হবে একতাকে।’ নেটিজেনদের ট্রল এখানেই শেষ হয়নি।

ঠাট্টা করে একজন লিখেছেন, তাড়াহুড়োর মধ্যে পর্দা খুলে পরে ফেলেছেন তিনি। একজন বলেছেন, ‘সবসময়ে এই আলখাল্লা টাইপের জামা কাপড় কেন পরেন আপনি? কীসের সঙ্গে কী পরতে হয় সেটার জ্ঞান নেই। যে পোশাকে আপনাকে বেশি কদাকার লাগে, সেগুলো বেশি করে পরেন আপনি!’

এদিকে নেটিজেনদেন মন্তব্য পৌঁছে গিয়েছে একতা কাপুরের কাছেও। কিন্তু তিনি এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। কারণ এর আগেও অসংখ্যবার পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এই নির্মাতা ও প্রযোজক। প্রতিটি পোশাকেই তাকে খারাপ দেখায় বলেই দাবি করে তার সমালোচককদের। তাদের মতে, একতার একজন স্টাইলিস্টের খুব জরুরি প্রয়োজন।