চিত্রনায়িকা পূর্ণিমা। বর্তমানে অভিনয় থেকে একটু দূরে থেকে, উপস্থাপনায় নিয়মিত এই নায়িকা। বেশ ভালোও করছেন এতে। তবে সিনেমায় এমন ক্ষীণ উপস্থিতি, বরাংবার গুঞ্জনের মুখে পড়তে হচ্ছে নায়িকাকে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মিডিয়ায় কম উপস্থিতি ও অভিনয়ে সরব না থাকার কারণে এবার গুঞ্জন উঠেছে, পূর্ণিমার ঘর ভেঙে গেছে। এ নিয়ে গণমাধ্যমগুলোতে খবরও প্রকাশিত হয়েছে।
সেখানে উল্লেখ করা হয়েছে, জাজ মাল্টিমিডিয়ার আলোচিত সিনেমা ‘দহন’ এ চুক্তিবদ্ধ হয়েও সেটি ছেড়ে দিয়েছেন নায়িকা পূর্ণিমা। কারণ তিনি নাকি স্বামীর সংসার টেকাতে গিয়ে এসব করতে পারছেন না। সেখান থেকে আরো জানা গেছে, কোন একটি নতুন কাজে পূর্ণিমা অংশ নিতে পারছেন না নায়িকা পূর্ণিমা। এই জন্য নাকি তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন দায়ী।
তাছাড়াও নাকি বর্তমানে মিডিয়াতে (উপস্থাপনা) বেশি মনোযোগী হওয়ায় পূর্ণিমার স্বামীর সঙ্গে নাকি টানাপোড়েন শুরু হয়েছে।
এদিকে, গণমাধ্যমের এমন খবরে বেশ চটেছেন পূর্ণিমা। তার ফেইসবুক পেজে স্বামীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ফাহাদ, নিউজ পড়েছো? নায়িকার প্রশ্নের জবাবে মন্তব্যের ঘরে পূর্ণিমার স্বামী ফাহাদ লেখেন, হুমম পড়ছি। ফ্রি পাবলিসিটি।
তবে এসব গুজবকে মিথ্যা বলেই উড়িয়ে দিয়েছেন চলচ্চিত্রের নায়িকা পূর্ণিমা। এমন খবরে তিনি পাল্টা অভিযোগ করে বলেছেন, যারা এমন খবর ছড়িয়েছে, তারা আমার কোনো বক্তব্যই নেননি। এমন সংবাদে ভীষণ বিরক্ত হয়েছি। যারা গুজব ছড়ায় তাদের সুবোধ হওয়া প্রয়োজন।
উল্লেখ্য, মাতৃত্বজনিত কারণে ২০১৪ সালে পর্দার আড়ালে যান পূর্ণিমা। এরপর টিভি নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত হলেও সিনেমায় আর দেখা যায়নি তাকে। নতুন করে ব্যস্ত হয়ে পড়েন সঞ্চালনায়। বর্তমানে স্টেজ শোর পাশাপাশি আরটিভির ‘এবং পূর্ণিমা’ নামের একটি সেলিব্রিটি শো’ও করছেন এই নায়িকা।
এদিকে, সম্প্রতি ফেরদৌসের বিপরীতে শাহরিয়ার নাজিম জয় ও নঈম ইমতিয়াজ নেয়ামূলের চলচ্চিত্রে পূর্ণিমার অভিনয়ের কথা শোনা যাচ্ছে। তাছাড়া সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবি ‘গাঙচিল’। সেখানেও তাদের অভিনয় করার কথা রয়েছে।





