মায়ের দেখানো পথেই কেরিয়ার শুরু করেছে তিনি। আগামী সপ্তাহেই মুক্তি পাবে তার ডেবিউ ছবি ‘ধড়ক’। বর্তমানে প্রমোশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
পাঠক এতক্ষণ যেই তিনি এর কথা বলছিলাম উনি আর কেউ নন, বলিউডের কিং বদন্তী অভিনেত্রী শ্রী দেবীর কন্যা জাহ্নবী কাপুর। ইতোমধ্যেই তার অভিনূত ছবি ‘ধড়ক’ এর ট্রেলার প্রকাশ পেয়েছে। আর ট্রেলার দেখার পরেই মায়ের সঙ্গে তার তুলনা করেছেন বলিউডের এক অংশের মানুষ। আর এতেই মন খারাপ হয়ে যাচ্ছে শ্রীদেবীর আদরের জানুর।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসে দেওয়া সাক্ষাত্কারে জাহ্নবী বলেন, আমি জানি এই তুলনাটা হবেই। এটা নিয়ে কম ভাবার চেষ্টা করি। কিন্তু সেটা খুব কঠিন। আসলে এই তুলনাটা নিয়ে হয়তো আমাকে আজীবন থাকতে হবে। তবে আমি আমার নিজস্ব জগৎ তৈরি করতে চাই।
শুধু শ্রীদেবী নন। জাহ্নবীর সঙ্গে তুলনা টানা হচ্ছে দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী রিঙ্কু রাজগুরুরও। ‘ধড়ক’ আসলে মরাঠি রোম্যান্টিক ছবি ‘সাইরাত’-এর রিমেক। সেখানে মূল মহিলা চরিত্রে অভিনয় করেছিলেন রিঙ্কু। ফলে শুধু মায়ের অভিনয় দক্ষতার সঙ্গেই নয়, ‘সাইরাত’-এর অভিনেত্রীর সঙ্গেও নাকি জাহ্নবীর তুলনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
‘ধড়ক’-এ শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জাহ্নবী। ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান এবং প্রযোজক ছিলেন কর্ণ জোহর।
‘সাইরাত’-এর রিমেক হলেও ‘ধড়ক’-এ নয়া চমকের ইঙ্গিত দিয়েছেন পরিচালক। তবে গোটা ইউনিটের অনুরোধ, ছবিটি দেখার পর মতামত দিলে ভাল। রিলিজের আগে সত্যিই কি জাহ্নবীর সঙ্গে অন্য কারো তুলনা করা উচিত? প্রশ্ন উঠছে বলিউডের অন্দরেই।





