জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। গানের দুনিয়ায় অবাধ বিচরণ তাঁর। দেশ এবং দেশের বাইরে তার রয়েছে অগণিত ভক্ত। পাশের দেশ ভারতেও রয়েছে তার গানের অনেক ভক্ত-অনুরাগী। সেটি আবারও প্রমাণ হলো রিশিখা নামে এক ভারতীয় ভক্তের তার প্রতি অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আখিঁ আলমগীর,১সম্প্রতি প্রিয় সংগীতশিল্পী আখিঁ আলমগীরের একটি স্কেচ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে শেয়ার করেন বিশাখা। আর সেটি নজরে আসে আঁখি আলমগীরের। আর সাথে সাথে তিনি বিশাখাকে ধন্যবাদ জানিয়ে স্ট্যাটাসটি শেয়ার করেন নিজের ফেসবুক ওয়ালে।

সেখানে তিনি লিখেন, ‘তার নাম রিশিখা, ইন্ডিয়ান বংশোদভূত, গুণী মেয়ে, তার সখ বিখ্যাত মানুষদের স্কেচ করা, ইন্সটাগ্রামে এ সে আমার ফলোয়ার কিভাবে তা জানি না কিন্তু সে আমার বড় ভক্ত।’

‘আমার এই স্কেচটি এঁকে সে এই বিশাল মানুষগুলোর পাশে আমাকে স্থান দিয়েছে এবং নিজের অ্যাকাউন্টে খুব সুন্দর কিছু কথা লিখেছে, সে বয়সে আমার অনেক ছোট কিন্তু তার ভালোবাসা, শ্রদ্ধা সবকিছু মিলিয়ে আমাকেই উল্টো ঋণী করে দিলো। চারদিকের নেগেটিভিটি যখন আমাদের ক্লান্ত করে দেয় তখন রিশিখারা আসে নতুন করে আমাদের উজ্জিবীত করতে।’