ওপারবাংলার সিনেমার অন্যতম সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী মিমো৷উটির হোটেল দ্য মোনার্কে মিমো ও দক্ষিণী অভিনেত্রী মাদলসার সাথে চলছিল বিবাহের আয়োজন ৷কিন্তু ভেঙ্গে যায় মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোর বিয়ে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

গত শনিবারই গাঁটছড়া বাঁধতে চেয়েছিলেন অভিনেত্রী শীলা শর্মার কন্যা মাদালসা শর্মার সঙ্গে। এর জন্য অগ্রিম জামিনের আবেদন করলে ছিলেন। কিন্তু কোর্ট জামিন মঞ্জুর করেনি। তবুও গ্রেপ্তারের ঝুঁকি নিয়েই বিয়ে করতে চেয়েছিলের কলকাতা ও বলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো।

উল্লেখ্য, মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক অভিনেত্রীই। হিন্দি ও ভোজপুরি সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ওই অভিনেত্রীর আইনজীবী রবি সোনি সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে জানান, চার বছর ধরে মহাক্ষয় মিমোর সঙ্গে সম্পর্ক ছিল ওই অভিনেত্রীর।

তবে শেষ পর্যন্ত ধর্ষণের মামলায় জামিন পেলেও শেষ মুহূর্তে এসে বাতিল হয়ে যায় মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর বিয়ে। রোববার ভারতের তামিলনাড়ুর নীলগিরি জেলার উধগমন্ডলমের একটি হোটেলে বিয়ের আয়োজন করা হয়েছিল।হোটেলেটিতে তদন্তকারীরা উপস্থিত হওয়ার পরেই বিয়ে বাতিল করে দিয়ে ফিরে গেছেন কনেপক্ষ।

তবে সব কিছু পেছনে ফেলেই গোপনে বিয়ে করলেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো। অবশ্য ধর্ষণ, প্রতারণা, জোর করে গর্ভপাতে বাধ্য করাসহ একাধিক অভিযোগ থাকলেও এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছেন তিনি।

গত ৭ জুলাই উটির হোটেলে থেকে মাদালসা ও মিমো ফিরে গেলেও আজ মঙ্গলবার (১০ জুলাই) ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে উটিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মিমো-মাদালসা। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে মাদালসা ও মিমোর বিয়ের প্রথম ছবি।

শেষ পর্যন্ত বিয়ে সেরে ফেললেন মিঠনের ছেলে।ভয় এখনো কাটেনি মিমোর জামিন শেষ হয়ে গেলে পড়তে পারেন নতুন করে আবার জামেলায়।