এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি চিত্রনায়িকা পপির বাবা। তবে চিকিৎসকদের কাছ থেকে আশ্বাস পেয়েছেন, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি। আর তাই এই মাসেই অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী সাদিকা পারভীন পপি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
অনেক দিন যাবত সিনেমা থেকে দূরে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী। এমনকি গত ঈদে ছোট পর্দায়ও দেখা যায়নি তাকে। ঈদের আগে অসুস্থ হয়ে পড়েন তার বাবা। বাবার চিকিৎসা নিয়েই ব্যস্ত ছিলেন এতদিন।
পপিযযএবার বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরবেন তিনি। নির্মাতা শহীদুল হক খানের নতুন দুটি ছবি ‘টার্ন’ এবং ‘যুদ্ধশিশু’র শুটিংয়ের মাধ্যমে আবারও পুরোদমে কাজ শুরু করবেন পপি। এছাড়া কাজ শেষ করবেন সাদেক সিদ্দিকির ‘সাহসী যোদ্ধা’ সিনেমাতেও। এ সিনেমার কাজ অর্ধেকের বেশি শেষ হয়েছে আগেই, বাকি কাজ এ মাসের মধ্যেই শেষ হবে বলে।
সম্প্রতি পপি অভিনয় শুরু করেছেন আরিফুর জামান আরিফ নির্দেশিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রটিতে। সিনেমায় তিনি পার্বতী চরিত্রে অভিনয় করছেন। দেবদাস চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস।





