বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আজমেরী বাঁধন ২০১০ সালে ভালবেসে বিয়ে করেছিলেন মাশরুর সিদ্দিকী সনেটকে। চার বছর সংসার করার পর বিচ্ছেদ হয় তাদের। তাদের একমাত্র মেয়ে থাকে বাধনের সাথে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সম্প্রতি বাংলাদেশের বেসরকারি এক টিভি চ্যানেলের প্রোগ্রামে জানিয়েছেন তার জীবনের সবচেয়ে বড় ভূল ছিল বিয়ে। উপস্থাপকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ”আমি টাকার জন্য বয়সী কাউকে বিয়ে করিনি। সংসার করার জন্য বিয়ে করেছিলাম। একটি ব্যাপার নিশ্চিত করতে চাই, এই বিয়েটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।”

বিচ্ছেদের পর এই অভিনেত্রী অনেকটা অভিনয় থেকে দূরে গেলেও আবারো ফিরেছেন অভিনয়ে। সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাঁধন। এই ছবিতে অভিনয়ের জন্য ফিটনেস থেকে শুরু করে নিজের অনেকটাই পরিবর্তন করেছিলেন তিনি।