অপূর্বের ছেলে জায়ান টেলিছবি ‘বিনি সুতার টান’ দিয়ে ডেবিউ করল অভিনয় জগতে৷ অভিনয়ের জগতের জন্য জায়ানের বয়স নিতান্তই কম৷ তবুও নিজের কাজের প্রতি তার নিষ্ঠা দেখে প্রশংসা পঞ্চমুখ গোটা ইন্ডাস্ট্রি৷ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

পরিচালক জায়ানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, “জায়ান আমার টেলিছবি ‘বিনি সুতার টান’র সবচেয়ে গুরুত্বপূর্ণ সেলেব্রিটি৷ ও যা করেছে তা পারিশ্রমিক দিয়ে অবমাননা করা উচিত নয়৷ এই বয়সে এমন প্রতিভা খুবই দুর্লভ৷”

শিহাব শাহীনের টেলিছবি ‘বিনি সুতার টান’ এ অপূর্বের সঙ্গেই স্ক্রিন স্পেস শেয়ার করেছেন জায়ান ফারুক আয়াশ৷ টেলিছবিতে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, জাকিয়া বারি মম সহ আরও অনেকে৷ গত মাস থেকে শুরু হয়েছেন এই টেলিছবির শ্যুটিং৷ জায়ানকে নিয়ে একটুও সমস্যা হয়নি৷ বরং টানা শ্যুটিং করে গিয়েছে সে৷

জায়ানের প্রথমে অভিনয় করার কথাই ছিল না৷ অন্য কোনও শিশুশিল্পীকেই হয়তো খুঁজতেন নির্মাতারা৷ তবে হঠাৎই পরিচালক শিহাব শাহীনের মাথায় আসে জায়ানের নাম৷ অপূর্বের ছেলের চরিত্রে একজনকে দরকার ছিল৷ সেই সময় শিহাব সিদ্ধান্ত নিলেন অপূর্বের ছেলেই তাঁর রিললাইফের ছেলে হিসেবে অভিনয় করতে পারে৷

টেলিভিশনের হার্টথ্রব অপূর্ব ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগীতায় ‘মিস্টার বাংলাদেশ’ খেতাব জিতে নেন৷ তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে৷ ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে অপূর্ব তার অভিনয়ের যাত্রা শুরু করেন৷ এই অভিনেতা হ্যান্ডসাম তো বটেই তার স্টাইল স্টেটমেন্টেরও বেশ অনুরাগী রয়েছে চারিদিকে৷ তার ছেলেও নাকি সেই অনুরাগীদের তালিকায় পড়ে৷ তাকে প্রতিটি পদক্ষেপে জায়ান অন্ধের মতো অনুসরণ করে যায়৷ তাই হয়তো আজ সে বাবার গুণ পেয়েছে৷ ওইটুকু বয়সে নিজের অভিনয় ক্ষমতায় মুগ্ধ করেছে সকলকে৷