জনপ্রিয় অভিনেতা অপুর্বে এর ছোট পুত্র জাইয়ান এখনো অনেক ছোট।কিন্তু এই বয়সেই প্রতিটি পদক্ষেপে বাবাকে অনুসরণ করে।টেলিভিশন নাটকের সবচেয়ে জনপ্রিয় তারকা অপূর্বকে অনেকেই অনুসরণ করে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

‘ইউ গট দ্য লুক’ থেকে উঠে আসা অপূর্ব সমসাময়িক প্রজন্মের নিকট স্টাইল আইকনও বটে। আসছে ঈদুল ফিতরে অনুষ্ঠানমালায় প্রচারিত হবে ‘বিনি সুতার টান’।

এই নাটকে সম্প্রতি বাবার সঙ্গে ক্যামেরার সামনেছোট পুত্র দাঁড়ান জাইয়ান ।মনোযোগী অভিনেতার মতো বাবার দেখাদেখি পরিচালকের নির্দেশনাও শুনেন।

১ মে থেকে পুরোদস্তুর অভিনেতাই হয়ে গেল জাইয়ান। সেদিন থেকে বাবা অপূর্বর সঙ্গে সে অভিনয় করছে শিহাব শাহীনের এই টেলিছবিতে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম,

লায়লা হাসান, জাকিয়া বারী মমসহ অনেকে।ছোট্ট জাইয়ানকে দিয়ে অভিনয় করানো প্রসঙ্গে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘আমার গল্পে তিন-চার বছরের একটি চরিত্র ছিল।

সে টেলিছবিতে অপূর্বর ছেলে হবে। তখনই মাথায় এল, সত্যিকারের ছেলেই যদি টেলিছবিতেও অপূর্বর ছেলের অভিনয় করতে পারে, তাহলে তো সুবিধা।

একসঙ্গে বাবা-ছেলে মিলে অভিনয় করলে বাড়তি ভোগান্তিতে পড়তে হবে না।’পরিচালকের বুদ্ধিমত্তা যে ঠিকঠাক কাজে লেগেছে, সেটা বোঝা গেল শুটিংয়ের দিন থেকেই।

প্রথম দিন শুটিং করার কথা ছিল সাতটি দৃশ্যের।কোনো ধরনের ঝামেলা ছাড়াই খুদে অভিনেতাকে নিয়ে পরিকল্পনামাফিক শুটিং শেষ হয়েছে।

খুদে এই তারকার সম্মানী কত? জানতে চাইলে পরিচালক হাসতে হাসতে বললেন, ‘তার সম্মানী দিয়ে শেষ করা যাবে না। আমার টেলিছবির অন্যতম তারকা সে।

ওর কাজকে সম্মানীর মাপকাঠি দিয়ে মাপা সম্ভব নয়।’এদিকে ছেলের সঙ্গে অভিনয় করে দারুণ উচ্ছ্বসিত অপূর্ব। বলেন, ‘আমার জন্য এটা দারুণ ব্যাপার।

জাইয়ানের সঙ্গে এত দ্রুত এভাবে অভিনয় করা হবে ভাবিনি।আমার ছেলেটাও দারুণ করছে। কোনো শট এনজি (নট গুড) হচ্ছেই না। মজার ব্যাপার হলো, পুরো টেলিছবিতে ওর সঙ্গেই বেশির ভাগ দৃশ্য।