বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সোস্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনায় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সঙ্গীতশিল্পী শফিক তুহিনের করা মামলাতে গত ৫ জুন রাতে কণ্ঠশিল্পী আসিফকে গ্রেপ্তার করে পুলিশ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
জানা গেছে সম্প্রতিতথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা হয় জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের নামে। বর্তমানে সেই মামলায় কারাবন্দী রয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।
পরিবারের একজন সংবাদমাধ্যমে জানান, আসিফের সঙ্গে গতকাল দেখা হয়েছিল তাদের। আপোস-মীমাংসা কথা বললে আসিফ ঘোষণা দিয়েছেন, ‘কোনো ধরনের মাথানত করব না। কারণ আমি কোনো অপরাধ করিনি।’ এমন কথা আসিফ আদালতে বিচারকের সামনেও বলেছেন বলে সংবাদমাধ্যম সূত্রে জানা যায়।
আসিফ আকবর ২০০১ সালে প্রকাশিত তার প্রথম গানের অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পরপর ছয় বছর অ্যালবাম বিক্রির দিক থেকে শীর্ষে ছিলেন আসিফ। তবে কবে আসিফ কবে মুক্তি পাবে এ বিষয় কিছু জানা যায় নি।





