সবসময় আলোচনয় বলিউড অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই তাদের নিয়ে সমালোচনার অন্ত নেই। এই দুই বলিউড অভিনেতা ও অভিনেত্রী ভক্তদের মধ্যে ও তাদের নিয়ে চলে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা। সমালোচনায় নতুন এক বিয়ষ নিয়ে বেরিয়ে এলো চমকপ্রদ এক তথ্য। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তা হলো:- সালমান-ঐশ্বরিয়ার প্রেম নিয়ে ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯)-এর সময় গোটা বলিউডে হইচই ছিল। কিন্তু হঠাৎ করেই ২০০২ সালের মাঝামাঝি সময়ে সালমান-ঐশ্বরিয়ার সম্পর্কে ভেঙে যায়।

এ নিয়ে ইংরেজি এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে ঐশ্বরিয়া রাই জানিয়েছিলেন, ‘আমাকে বহুবার সালমান গায়ে হাত দিয়েছে। মেরেছে, আঘাত করেছে। কিন্তু আমি তা কাউকে টের পেতে দিইনি। চুপচাপ সিনেমার শুটিং করতাম।’

এটাও জানা গিয়েছিল, বলিউড সুপারস্টার সালমান খান নাকি মাঝরাতে ঐশ্বরিয়ার বাড়িতে গিয়ে হইচই শুরু করেছিলেন। ওই সময় নাকি নিজের হাতের শিরাও কেটেছিলেন সালমান খান!কিন্তু এ নিয়ে সালমান ও ঐশ্বরিয়া কখনোই সোজাসোজি কোনো মন্তব্য করতে চাননি।

অন্যদিকে, এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের নতুন ছবি ‘রেস থ্রি’। আপাতত, এই ছবির প্রোমোশনেই ব্যস্ত রয়েছেন সালমান খান সহ পুরো টিম। এরই মাঝখানে হঠাৎ করে নেট দুনিয়ায় উঠে এলো পুরনো এই কথা। তবে এ ব্যপার নিয়ে সালমান এখনো কোন মন্তব্য করেনি ।তিনি নিরাবতাই পালন করছেন।