অবশেষে শুটিংয়ে ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আগামী ২২ মে থেকে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-২’ সিনেমার শুটিং করবেন অপু। এফডিসি ও এর আশে পাশে টানা তিন দিন শুটিং করবেন অপু। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

জাগো নিউজকে এমনটাই জানিয়েছেন এই ছবির নির্মাতা দেবাশীষ বিশ্বাস। প্রায় দুই বছর পরে নতুন কোনো সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন এই নায়িকা। মাতৃত্বজনিত কারণে অনেক ওজন বেড়েছিল অপুর। ওজন কমিয়ে নিজেকে বদলে এরপর ক্যামেরার সামনে আসছেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘অনেক দিন পরে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছি। এর মধ্যে নিজেকে প্রস্তুত করেছি অভিনয়ের জন্য। এই লটে আমি চার দিনের শুটিং করব। ঈদের পর সিনেমাটির বাকিং অংশের শুটিং করব। এরই মধ্যে আমি আমার শারীরিক ফিটনেস ৮০ ভাগ নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এক মাসের মধ্যে বাকি ২০ ভাগ কভার করতে পারব। ঈদের পর আরো নতুন দুটি সিনেমার কাজ শুরু করব। এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করতে চাই। তবে খুব বেশি সিনেমায় কাজ করব না, বেছে বেছে ভালো সিনেমায় কাজ করব।’ বিস্তারিত ভিডিও তে...

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন