ছোটপর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন শবনম ফারিয়া।বেশ কয়েকদিন ধরে সোস্যাল মিডিয়ায় অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে অালোচনা সমালোচনা ।কারনটা হচ্ছে ফারিয়ার বিয়ের গুঞ্জন নিয়ে।এমন গুঞ্জন নিয়ে খবর প্রকাশ হওয়ায় বিরক্ত হন তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

গনমাধ্যমের এমন খবরের বিপরীতে তিনি রাগের মাাথায় একটি স্ট্যাটাসও দিয়েছিলেন। যা গণমাধ্যমকর্মীদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পরবর্তীতে নিজের ‘ভুল’ বুঝতে পেরে একদিন পরে এসে শবনম নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত বক্তব্য প্রত্যাহার করে নেন এই মডেল ও অভিনেত্রী। সেই বক্তব্যকে ‘রাগের মাথা’র বক্তব্য হিসেবে অভিহিত করে দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী।

শবনম ফারিয়া ফেসবুকে বলেছেন, গতকাল সকালে রাগের মাথায় আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম। কারণ, সকাল থেকে একের পর এক আমার কাছে ফোন আসছিল। এতে আমি খুব বিব্রত ও বিরক্ত হয়ে পড়ি। কাজে মনোযোগী হতে পারছিলাম না। ডিরেক্টর বিরক্ত হচ্ছিল, ডায়লগ ডেলিভারিতে সমস্যা হচ্ছিল, আত্মীয় স্বজনরাও ফোন দেয়া শুরু করেছে, সে সময় অনেকটা বাধ্য হয়ে আমি ফেসবুকে এই স্ট্যাটাস দিতে।

এই অভিনেত্রী আরও বলেন, আমার লেখাটায় রাগের বসে দু-একটি ইঙ্গিতপূর্ণ অশালীন শব্দ ব্যবহার হওয়ায় অন্যান্যদের উপর প্রভাব পড়েছে। এর জন্য আমি আন্তরিক দুঃখপ্রকাশ করছি। সেসময় আমি মাথা ঠাণ্ডা রেখে গুছিয়ে স্ট্যাটাসটা লিখতে পারিনি কিংবা সুযোগও হয়নি। আমি আগেও বলেছি এখনও বলছি, সংবাদকর্মী ও একজন শিল্পী একে অন্যের পরিপূরক।

তবে বেশ জোর গুঞ্জন হচ্ছে অভিনেত্রী শবনম ফারিয়ার বিয়ে নিয়ে ।বিশ্বস্ত সূত্রে জানা যায়, তার বরের নাম হারুনুর রশীদ অপু, যিনি এশিয়াটিক জে ডব্লিউ টি’র ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করছেন।ফেসবুক ও ইন্সট্রাগ্রামে হারুনুর রশীদ অপুর সঙ্গে শবনম ফারিয়ার সঙ্গে খুব কাছের ছবি দেখা গেছে।